Friday, May 22, 2026

বেতন বছরে ১ কোটি ৪০ লক্ষ টাকা! রাতারাতি বিখ্যাত কৃষ্ণনগরের দেবর্ষি

Date:

Share post:

গুগলে (Google) তাঁর বেতন বছরে ১ কোটি ৪০ লক্ষ। রত্নগর্ভা কৃষ্ণনগরের দেবর্ষির মৈত্রর( Deborshi Maitra) মা বকুল মৈত্র(Bokul Maitra)। সত্যি এর চেয়ে বড়প্রাপ্তি কোনও মায়ের হতে পারেনা। এমনই অভাবনীয় সাফল্যর দাবিদার নদিয়া জেলার কৃষ্ণনগরে (Krishnanagar) ঘূর্ণির দেবর্ষি মৈত্র রাতারাতি বিখ্যাত। মাত্র তিনদিন  আগেই গুগলের (Google) অফিস থেকে চাকরির নিশ্চিতকরণের মেইল আসছে তাঁর কাছে।

মাত্র ২৩ বছর বয়সে ছেলের এমন সাফল্যে গর্বিত দেবর্ষির বাবা বাদল মৈত্র। তবে ছোটবেলায় ছেলে-মেয়ের ভিত নিজে হাতেই গড়ে তুলেছেন তিনি। জানা গিয়েছে, ঘূর্ণির একেবারে সাদামাটা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান দেবর্ষি মৈত্র। তাঁর বাবা বাদল মৈত্র গ্রিলের দোকানের ব্যবসায়ী। মা সাধারণ গৃহবধূ। দিদি স্কুল শিক্ষিকা।

এলাকার খুব ভাল এবং মেধাবি ছেলে হিসেবেই পরিচিত দেবর্ষি। ২০১৬ সালে কৃষ্ণনগর হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ভর্তি হন। কলেজিয়েট স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক দেন এরপর জয়েন্ট পরীক্ষা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ভর্তি হন তিনি। তারপর স্নাতক স্তরে পরীক্ষা শেষ করে দেবর্ষি নিজেই গুগল-এর সঙ্গে যোগাযোগ করেন। কঠিনতম ধাপগুলি পেরিয়ে গুগলের জন্য মনোনীত হন দেবর্ষি। দেবর্ষির সাফল্যে একদিকে যেমন খুশি তার মা-বাবা এবং শিক্ষকরাও।




Related articles

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...