Wednesday, March 4, 2026

৪৭৭ কোটি! করোনাকালে স্রেফ অনুদানে ফুলে-ফেঁপে উঠেছে বিজেপি

Date:

Share post:

করোনার জেরে দেশের অর্থনীতির(economy) হাল বেহাল হলেও, তার বিন্দুমাত্র আঁচ এসে পড়েনি দেশের শাসক দলের অর্থভাণ্ডারে। বরং স্রেফ অনুদানের টাকায় ফুলে-ফেঁপে উঠেছে বিজেপি(BJP)। রিপোর্ট বলছে, ২০২০-২১ অর্থবর্ষে অনুদান বাবদ গেরুয়া শিবিরের ঘরে এসেছে ৪৭৭ কোটি টাকারও বেশি। এই অর্থ দেশের যে কোনো রাজনৈতিক দলের আয়ের তুলনায় অনেক বেশি।

সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, ২০২০-২১ অর্থবর্ষে কংগ্রেস পেয়েছে মাত্র ৭৪ কোটি টাকা। সে তুলনায় বিজেপির প্রাপ্ত টাকা ৪৭৭ কোটি। ২০১৯-২০২০ অর্থবর্ষের তুলনায় পরের অর্থবর্ষে আয় বেশ খানিকটা কমলেও সেই অর্থে ধাক্কা লাগেনি। নির্বাচন কমিশনের প্রকাশিত রিপোর্ট বলছে, ২০১৯-২০২০ অর্থবর্ষ শেষ (৩১ মার্চ) হতেই দেখা যায় ২০২৫টি কর্পোরেট সংস্থার কাছ থেকে ৭২০.৪০৭ কোটি টাকা অনুদান পেয়েছিল বিজেপি। সিপিএমের ভাঁড়ারে কানাকানিও জুটেনি। তৃতীয় স্থানে ছিল তৃণমূল। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মসের হিসেব অনুযায়ী এই তথ্য জানা গিয়েছিল।

তারপরের অর্থবর্ষে(২০২০-২০২১) কোভিডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা হয় গোটা দেশের। দীর্ঘকাল চলে লকডাউনও। ব্যবসা-বাণিজ্যে বিপুল মন্দার জেরে কার্যত ৎভেঙে পড়ে অর্থনীতি। তা সত্ত্বেও বিজেপির কোষাগারে জমা পড়েছে ৪৭৭ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার ৭৭ টাকা। সেই জায়গায় কংগ্রেস পেয়েছে ৭৪ কোটি ৫০ লক্ষ ৪৯ হাজার ৭৩১ টাকা।




spot_img

Related articles

গোপীনাথপুরে শাহর পাল্টা সভা অভিষেকের: প্রকাশ্যে পোস্টার

যে মাঠে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই মাঠেই পাল্টা সভা করে কড়ায়-গন্ডায় জবাব দেবেন অভিষেক...

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ শ্রীলঙ্কার উপকূলে! সাবমেরিন হানায় ডুবছে ইরানি জাহাজ

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এসে পড়ল একেবারে ভারতের কাছে। প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার উপকূলের (Sri Lanka Coast) অনতিদূরে...

জমজমাট শচীন পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান, হাজির ক্রিকেট থেকে রাজনীতির নক্ষত্ররা

আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করছেন অর্জুন তেন্ডুলকর( Arjun...

মধ্যমগ্রাম স্টেশন চত্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরপর সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক

মধ্যমগ্রাম (Madhyamgram) স্টেশন সংলগ্ন ঘিঞ্জি এলাকায় বুধবার আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয়...