Thursday, May 14, 2026

DHFC: দল নিয়ে অনুশীলনে নেমে পড়লেন কিবু

Date:

Share post:

গত বুধবার শহর কলকাতায় পা রেখেছেন কিবু ভিকুনা (Kibu Vicuna)। আর শুক্রবার বিধাননগর পুরসভার মাঠে ডায়মন্ড হারবার দলের ফুটবলারদের (DHFC) নিয়ে অনুশীলন করালেন কোচ কিবু ভিকুনা। প্রথম দিন প্রায় পৌনে দু’ঘণ্টার প্র্যাকটিসে গেম সিচ্যুয়েশনে জোর দিলেন স্প্যানিশ কোচ। আক্রমণ সামলানোর মহড়ায় যেমন ছিলেন ডিফেন্ডাররা, মাঝমাঠ ও আক্রমণভাগের ফুটবলাররা ডিফেন্স ভেঙে গোল করার প্রস্তুতিও সারলেন। কর্নার, শুটিং, ফ্রিকিক অনুশীলনেও ছিল বৈচিত্র। ফুটবলারদের সঙ্গে বন্ধুর মতো মিশছেন মোহনবাগানকে আই লিগ দেওয়া স্প্যানিশ কোচ।

দলের সিনিয়র ফুটবলার তীর্থঙ্কর সরকার বললেন, ‘‘কিবু স্যার যে বড় কোচ প্রথম দিনই বুঝিয়ে দিলেন। ম্যাচ সিচ্যুয়েশন প্র্যাকটিসে অনেক নতুনত্ব ছিল। ওনার কোচিং স্টাইল অনেক সংগঠিত। মোহনবাগানে কোচ থাকার সময় ৪-৩-৩ ফর্মেশনে খেলাতেন। এদিনও দেখলাম ওঁর পছন্দের ফর্মেশনেই জোর দিলেন। আমরা চেষ্টা করব ওঁর সিস্টেমের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে।’’ সহকারী কোচ কৃষ্ণেন্দু রায়ের কথায়, ‘‘প্রথম দিনই ছেলেদের সঙ্গে খুব খোলামেলাভাবে মিশলেন কিবু । ফুটবলারদের কন্ডিশন দেখে খুশি।’’

শনিবার সকালে প্রস্তুতি ম্যাচ খেলবে কিবুর ডায়মন্ড হারবার এফসি। প্রতিপক্ষ স্থানীয় একটা অ্যাকাডেমি দল। এই ম্যাচে স্প্যানিশ কোচ বুঝে নিতে চান, প্রথম ডিভিশন লিগ শুরুর আগে দলের কোথায় খামতি আছে।

আরও পড়ুন:Ronaldo: আগামী মুরশুমে কোন দলে যাবেন রোনাল্ডো? স্বয়ং নিজই জানালেন সেকথা

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...