Thursday, May 7, 2026

তপন কান্দু মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল হাইকোর্ট

Date:

Share post:

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল আদালত। সোমবার হাইকোর্টের প্রধান বিচাপতি প্রকাশ শ্রীবাস্তব স্পষ্টতই জানিয়ে দেয়, ঝালদা কাণ্ডে সিবিআই তদন্তই বহাল থাকছে। অর্থ্যাৎ এই ঘটনায় সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্তকেই বহাল রাখল হাইকোর্ট।



আরও পড়ুন:ন্যাক্কারজনক ভূমিকা রাজ্যপালের! রাজস্থানেও বাংলার বিরুদ্ধে কুৎসা


গত ৪ এপ্রিল ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলার তদন্তের ভার সিবিআইকে  দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের হাতে থাকা সব নথি সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে  জানানো হয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়ে ছিল রাজ্য। আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিবিআই যেমন তদন্ত করছিল সেভাবেই তদন্ত হবে।




উল্লেখ্য, গত ১৩ মার্চ ঝালদায় খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। এরপর ৪ এপ্রিল ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরইমাঝে ৬ এপ্রিল তপন কান্দু হত্যার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে ওই দুই মামলাতেই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি কাজ শুরু করেছে। একাধিক লোককে ডেকে জেরাও করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে কয়েকজন পুলিশ কর্মীকেও। তবে সিটের নেতৃত্বে তপন কান্দু খুনের জাল অনেকটাই গুটিয়ে আনা হয়েছিল। সেই কারণেই রাজ্য পুলিশকে তদন্তভার দেওয়ার জন্য মামলা করা হয়।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...