Monday, March 16, 2026

বিদ্যুতের চরম সঙ্কট! পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানেও কড়া নির্দেশ

Date:

Share post:

নেই জ্বালানি। ফলে তৈরি করা যাচ্ছে না বিদ্যুৎ ।এর জেরে ব্যাপক বিদ্যুৎ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। তাই বিদ্যুৎ বাঁচাতে মরিয়া পাক সরকার। ওয়ার্ক ফ্রম হোম করতে উৎসাহ দিচ্ছে সরকার।একটি বিবৃতিতে পাক সরকারের তরফে বলা হয়েছে, শনিবার বন্ধ থাকবে সমস্ত কর্মক্ষেত্র।এমনকী রাত দশটার আগেই শেষ করে ফেলতে হবে বিয়েবাড়ির অনুষ্ঠান।




আরও পড়ুন:অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাকে সাহায্য করায় ভারতের প্রশংসায় চিন



এমতাবস্থায় পাক সরকারের তরফে সরকারি অফিসের বিদ্যুতের ব্যবহার কমাতেও বেশ কিছু কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি অফিসারদের জন্য বরাদ্দ করা বিদ্যুতের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, আগের তুলনায় চল্লিশ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহার করার কথা বলা হয়েছে। দেশের তথ্যমন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেব বলেছেন, “চেষ্টা করছি আগের তুলনায় বিদ্যুতের ব্যবহার দশ শতাংশ কমিয়ে ফেলতে।”




এছাড়াও একদিন পরপর রাস্তার আলো নিভিয়ে রাখা হবে কিনা, সেই নিয়েও কথা চলছে স্থানীয় আধিকারিকদের সঙ্গে। এছাড়াও প্রতি শুক্রবার বাধ্যতামূলক ভাবে ওয়ার্ক ফ্রম হোম করতে নির্দেশ দিতে পারে পাক সরকার।

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...