Sunday, March 15, 2026

‘সিবিআই’ এর থেকে ‘ সিট’ ভালো : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

তিনিই তদন্তের দায়িত্বভার দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কিন্তু এবার আশাহত হলেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)নিজেই। সিবিআই (CBI)তদন্তে যে শেষ পর্যন্ত কাজের কাজ কিছু হবে না, মঙ্গলবার সেই কথাই বললেন বিচারপতি। এসএসসি (SSC)নিয়ে যে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তার কিনারা করতে সিবিআই – এর উপর আস্থা রেখেছিলেন বিচারক (Judge)। কিন্তু কার্যত তিনি হতাশ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে নিজের কাজে সম্পূর্ণ ব্যর্থ তা উপলব্ধি করলেন স্বয়ং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।

যে বিচারপতি একের পর এক মামলার তদন্তভার দিয়েছিলেন সিবিআই-এর হাতে তুলে দিয়েছিলেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, ‘সিবিআই’ (CBI)এর থেকে ‘ সিট’ (SIT) ভালো। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে যে অভিযোগ উঠেছিল, সেই কেসে একাধিক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে আদালতের অন্দরে যেমন বিতর্ক হয়েছে, তেমনি শাসকদলও সমালোচনায় মুখর হয়েছে। একাধিক মামলার ক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চের উপর স্থগিতাদেশও দিয়েছে। তা নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt)বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রমনাকে চিঠিও দিয়েছেন। সেই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই সম্পর্কে হতাশা প্রকাশ করছেন, বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আইনজীবী মহল। হাইকোর্টে একটি মামলার শুনানিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “ডজন খানেক সিবিআই, শেষে নোবেল প্রাইজের মত হবে!” পাশাপাশি তিনি জানান যে সিবিআই-এর থেকে সিট ভাল । এর আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার এই একই কথা বলা হয়েছে যে সিবিআই আধিকারিকরা আজ পর্যন্ত যে যে কেসের দায়িত্ব নিয়েছেন, তার সঠিক অনুসন্ধান তাঁরা করে উঠতে পারেন নি। এর থেকে সিট অনেক দ্রুত আর ভালো কাজ করেছে। বঙ্গ বিজেপি থেকে শুরু করে অন্যান্য বিরোধীরাও এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন। কিন্তু আজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআইকে নিয়ে যেভাবে হতাশ, তাতে কেন্দ্রীয় সংস্থার ব্যর্থতা স্পষ্ট। বিচারপতি বলেন “টানেলের শেষে কোনও আলো দেখতে পাচ্ছি না। আমি ক্লান্ত, নভেম্বর মাসে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম…তারপর কী হয়েছে, কিছুই নয়, ক্লান্ত আমি। ” শিক্ষা-দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠেছে তার তদন্তে সিবিআই কী করবে তা নিয়ে সন্দিহান বিচারপতি। এবার তিনি আশা রাখছেন রাজ্যের প্রধানের উপর।



spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...