Sunday, May 17, 2026

সারদা মিডিয়ার বেতন-পিএফ সংক্রান্ত মামলায় অভিযোগমুক্ত কুণাল, সুদীপ্ত-দেবযানীকেও রেহাই

Date:

Share post:

সারদা গোষ্ঠীর মিডিয়ার বেতন ও পিএফ সংক্রান্ত মামলায় অভিযোগমুক্ত কুণাল ঘোষ (Kunal Ghosh)। সারদার এই মামলাতেই কুণাল প্রথম গ্রেফতার হন। ২০১৩-র ২৩ নভেম্বর সেই মামলাকে চ্যালেঞ্জ করে কোর্টে যান তিনি। এতদিন MP-MLA বিশেষ আদালতে সেই মামলার শুনানি চলছিল। বৃহস্পতিবার, শুনানিতে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) বলেন, তাঁর মক্কেলকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। এনিয়ে আদালতে ক্ষোভে ফেটে পড়েন অয়ন।

শেষ পর্যন্ত বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য কুণাল ঘোষকে অভিযোগমুক্ত ঘোষণা করেন। শুধু তাই নয়, একই সঙ্গে সারদাকর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় ও সোমনাথ দত্তকেও অভিযোগমুক্ত ঘোষণা করেন বিচারক।

সারদা গোষ্ঠীর মিডিয়ার বেতন ও পিএফ (PF) সংক্রান্ত মামলাটি দীর্ঘদিন ধরে চলছিল। এতেই কুণালকে প্রথম গ্রেফতার করা হয়। সরকারি আইনজীবীও স্বীকার করেন এভাবে গ্রেফতারে যে তথ্যপ্রমাণ দরকার ছিল, ২০১৩-১৪-র পেশ করা চার্জশিটে সেসব নেই। বিচারক বলেন, “শুধু কুণাল নন, অভিযুক্ত সকলকেই ডিসচার্জড ঘোষণা করছি।“ এদিনের রায়ে স্বস্তি পেলেও, অয়ন বলেন, “অকারণ আমার মক্কেলকে এতদিন হয়রান করা হয়েছে।”

আরও পড়ুন:১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবি!দিল্লিতে দরবারে তৃণমূলের সাংসদরা

 

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...