Friday, April 24, 2026

Zaheer Abbas: আইসিইউতে ভর্তি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাস

Date:

Share post:

করোনায় ( Corona) আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি পাকিস্তানের ( Pakistan) প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাস (Zaheer Abbas)। লন্ডনের সেন্ট ম‍্যারিস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি। দিন চারেক আগেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। প্রাথমিকভাবে অক্সিজেন সার্পোটে রাখা হয়েছিল জাহির আব্বাসকে। কিন্তু মঙ্গলবার তাঁর শারীরিক পরিস্থিতি বিশ্লেষণ করে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় প্রাক্তন এই পাক অধিনায়ককে।

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন আব্বাস। দুবাই থেকে লন্ডন যাওয়ার সময় বিমানে আব্বাস করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসেন বলে সূত্রের খবর। লন্ডনে পৌঁছনোর পর তাঁর কিডনিতে যন্ত্রণা শুরু হয়। চিকিৎসকেরা জানান প্রাক্তন পাক অধিনায়ক নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। লন্ডনের হাসপাতালে ডায়ালিসিস চলছে আব্বাসের। চিকিৎসকরা তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছেন না।

পাকিস্তানের হয়ে ৭২টি টেস্ট খেলে ৫০৬২ রান করেছিলেন আব্বাস। ৬২টি এক দিনের ম্যাচে তাঁর সংগ্রহ ২৫৭২ রান।

আরও পড়ুন:Virat Kohli: লন্ডন পৌঁছে করোনায় আক্রান্ত কোহলি, অনিশ্চিত অনুশীলন ম‍্যাচ : সূত্র

 

 

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...