Thursday, April 30, 2026

Maharastra: বিধায়কদের লুকিয়ে রাখতে ঢালাই খরচ, নেপথ্যে কে!

Date:

Share post:

আচমকাই খবরের শিরোনামে গুয়াহাটির (Guwahati)এক বিলাসবহুল হোটেল। মহারাষ্ট্র সরকার( Maharastra Government) নিয়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তার মোড় আচমকাই ঘুরে গেছে হোটেল ‘র‌্যাডিসন ব্লু’তে ( Radison Blue) । কারণ, এখানেই আপাতত ঘাঁটি গেড়েছেন শিবসেনার (Shivsena) জনা চল্লিশেক বিধায়ক। যাঁদের অনুপস্থিতিতে মহারাষ্ট্রে সরকার পড়ে যাওয়া প্রায় নিশ্চিত।

শিবসেনা সরকার থাকবে নাকি বিজেপি দখল নেবে মহারাষ্ট্রের – এই আলোচনা যখন মাথাচাড়া দিয়ে উঠেছে , ঠিক সেই সময়েই দেশের মনোযোগের কেন্দ্রে গুয়াহাটির এই বিলাসবহুল হোটেল। সূত্রের খবর ১ সপ্তাহের জন্য বুক করা হয়েছে হোটেলটি। এই হোটেলের ৭০ টি রুমে বিলাসবহুল ব্যবস্থা। সূত্র বলছে, শিবসেনা ও নির্দল মিলিয়ে প্রায় ৫৫ জন বিধায়ক রয়েছেন এখানেই। সাত দিনের জন্য এই হোটেল বুক করতে খরচ হয়েছে ৫৬ লক্ষ টাকা। পাশাপাশি খাওয়া-দাওয়া ও হোটেলের অন্যান্য খরচ মিলিয়ে দিনে প্রায় সাড়ে সাত থেকে আট লক্ষ টাকা খরচ। দুই মিলিয়ে হিসেব করলে দেখা যায় এক সপ্তাহের খরচ কোটি টাকার বেশি। কিন্তু কে বহন করছেন এত খরচ? কারাই বা বুক করলেন হোটেলের ৭০টি রুম ? এসবের কোনো উত্তর নেই। গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলোই আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ৩৭ নম্বর জাতীয় সড়ক ধরে আধ ঘণ্টা গেলেই  পৌঁছে যাবেন গুয়াহাটির অন্যতম এই বিলাসবহুল হোটেল ‘র‌্যাডিসন ব্লু’তে। হোটেলের কর্মকর্তারা বলছেন সব ঘর নাকি বুক করা হয়ে আছে। কোথা থেকে আসছে এত টাকা আর কেইবা দিচ্ছেন ? ইচ্ছে করে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই উদ্ভব ঠাকরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে? এই নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা মহারাষ্ট্র জুড়ে ।



Related articles

ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাতের অনুমতিতে সহনুভূতিশীল সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে ভর্ৎসনা

ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা ১৫ বছরের এক নাবালিকার গর্ভপাতের মামালায় কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের (Supreme Court)। ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা...

‘মসিহা’ শাহরুখ, ক্লান্ত অনুরাগীর খাবারের ব্যবস্থা করে মন জিতলেন নেটভুবনের 

বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) মানেই এমন এক আদর্শ চরিত্র, যা একদিকে যেমন প্রেমে পড়তে বাধ্য করে,...

মে মাসেই বাড়বে পেট্রোল-ডিজেলের দাম! মহার্ঘ হতে পারে রান্নার গ্যাসও

ভোট শেষ হলেই পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নির্বাচনের দ্বিতীয় দফা শেষ...

নির্মম! যোগীরাজ্যে বিয়ের ডিজে বক্সের আওয়াজে মৃত ১৪০টি মুরগি

মানবিকতা বোধ তলানিতে! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে স্থানীয় এক ব্যক্তি বাব্বান বিশ্বকর্মার মেয়ের বিয়ে ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে...