Saturday, May 16, 2026

চাঁদিপুরে সমুদ্রে মিসাইল উৎক্ষেপণ করে চিনকে সমঝে দিল ভারত

Date:

Share post:

ভারত যে চিনের চোখরাঙানিকে ভয় পায় না বরং বেজিংকে পাল্টা দিতে সক্ষম তা বুঝিয়ে দিল  মিসাইল উৎক্ষেপণ করে। ওড়িশার উপকূলে চাঁদিপুরের কাছে ‘ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সার্ফেস টু এয়ার’ মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। ভারতীয় নৌসেনা এবং প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ও উন্নয়ন সংস্থা ডিআরডিও যৌথ উদ্যোগে এই মিসাইল উৎক্ষেপণ করেছে। নৌসেনার যুদ্ধজাহাজ থেকে মাঝআকাশে নিখুঁত লক্ষ্যে এবং নির্ভুল ভাবে আঘাত হানে এই মিসাইলটি। ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, এই মিসাইলটি স্বল্প দূরত্বের যে কোনও যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম। এই মিসাইলে এমন একটি অত্যাধুনিক সেন্সর বসানো আছে যা, রাডার তরঙ্গকে এড়িয়ে সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে আসা মিসাইলকেও খুঁজে বের করে ধ্বংস করতে। আর এই সেন্সরের ক্ষমতা এতটাই যে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে এর টার্গেট হয় একেবারেই নির্ভুল । এই মিসাইল যে ভারতীয় নৌ বাহিনীকে অনেকটাই শক্তিশালী করবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ভারত এবং চিনের মধ্যে লাদাখ নিয়ে সমস্যা দীর্ঘদিনের। দু’দেশের মধ্যে ইতিমধ্যেই ১২ দফা বৈঠক হয়ে গেলেও লাদাখ সমস্যার কোনো সুরাহা হয় নি। কারণ বেজিং বারবার চুক্তি লঙ্ঘন করছে এমনটাই অভিযোগ দিল্লির। লাদাখ নিয়ে দু’দেশের টানাপোড়েনের মধ্যেই সম্প্রতি চিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মতে ভারতকে বার্তা দিতেই চিনের ওই পদক্ষেপ। কিন্তু ভারত যে চিনকে ভয় পায় না তা বুঝিয়ে দিল এই অত্যাধুনিক সেন্সর মিসাইল উৎক্ষেপণ করে।

 

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...