Saturday, April 4, 2026

বিক্ষুব্ধ বিধায়কদের নয়, সিআরপিএফ মোতায়েন করা উচিত কাশ্মীরি পণ্ডিতদের জন্য : আদিত্য ঠাকরে

Date:

Share post:

সুতোয় ঝুলছে মহারাষ্ট্রে (Maharashtra Political Crisis) উদ্ধব সরকারের ভবিষ্যৎ। এখনও অসমের গুয়াহাটিতে পাঁচতারা হোটেলে আশ্রয়ে রয়েছেন শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা। ক্রমশ বিধায়কের সংখ্যা বেড়েই চলেছে।যত সময় যাচ্ছে ততই বেশি করে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে বিজেপি-র (BJP) যোগসূত্র প্রকট হচ্ছে। এমনকি বিজেপি শাসিত গুয়াহাটিতে আশ্রিত শিবসেনার ১৫ জন বিক্ষুব্ধ বিধায়ককে ওয়াই প্লাস ক্যাটেগরির (Y Plus Security) নিরাপত্তাও দেওয়া হয়েছে।

দলের বিক্ষুব্ধ বিধায়কদের নিরাপত্তা দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) ছেলে আদিত্য ঠাকরে (Aditya Thackeray)। তার সাফ কথা, বিক্ষুব্ধ বিধায়কদের নয়, সিআরপিএফ জওয়ান মোতায়েন করে কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) নিরাপত্তা দেওয়া উচিত ছিল।

বিক্ষুব্ধ বিধায়কদের কড়া বার্তা দিয়েছেন আদিত্য ঠাকরে।রবিবার শিবসেনা সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন আদিত্য। তিনি বলেন, “বিদ্রোহী বিধায়ক যাঁরা গুয়াহাটি পালিয়ে গিয়েছেন, তাঁদের নিরাপত্তায় সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। আসলে যাঁদের নিরাপত্তার প্রয়োজন ছিল, সেই কাশ্মীরি পণ্ডিতদের জন্য সিআরপিএফ মোতায়েন করা উচিত ছিল।”

আদিত্য সাফ জানিয়েছেন, দরজা খোলাই রয়েছে। আরও যাঁরা বেরিয়ে যেতে চান, যেতে পারেন। চাইলে ফিরেও আসতে পারেন। কিন্তু যাঁরা বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁদের দলে ফেরানোর প্রশ্ন ওঠে না।তাঁর কথায়, “সাহস থাকলে শিবসেনার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ভোটে লড়ে দেখান। যদি মনে হয় আমরা অন্যায় করেছি, উদ্ধবজির নেতৃত্ব দলের জন্য উপযুক্ত নয়, তাহলে পদত্যাগ করুন। নির্বাচনে লড়ে দেখান। আমরা তৈরি আছি।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...