Saturday, May 16, 2026

রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর নাম আগে জানালে ভেবে দেখতাম: তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার

Date:

Share post:

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম। শুক্রবার, ইস্কনের রথের রশিতে টান দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, বিজেপির (BJP) তরফ থেকে আগে যদি জানানো হত, কোনও আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হচ্ছে, তাহলে তাঁর সমর্থনের বিষয়ে ভেবে দেখতেন। কিন্তু তারা শুধু সমর্থনের আর্জি জানিয়ে ফোন করেছিল। এখন ১৮টি বিরোধীদল মিলিত ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে। মমতা এককভাবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে চান না। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ভাবে হোক চান মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা বিভাজনের রাজনীতি করেন না। দলিত-আদিবাসীদের মধ্যে বিভাজন করেন না বলে জানিয়ে মমতা বলেন, সবাই তাঁদের সঙ্গে আছে। একই সঙ্গে মমতা জানান, তিনি বিরোধীদের মতের বিরুদ্ধে যাবে না। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন, সেটাতেই তিনি মত দেবেন। তবে, মহারাষ্ট্রের রাজনৈতিক ঘটনাক্রমের ফলে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করেন মমতা।

এদিন ঐতিহ্যবাহী ইস্কনের রথযাত্রারয় অংশ নেন মুখ্যমন্ত্রী। প্রথমে আরতি করেন। পরে রথের রশিতে টান দেন। বাংলা, ভারত তথা সারা বিশ্বের মঙ্গল কামনা করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। উপস্থিত ছিলেন সাংসদ নুসরত জাহান, বিধায়ক সোহম চক্রবর্তী-সহ অন্যান্যরা।



Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...