Thursday, June 11, 2026

একবছরে ২৫০টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, তীব্র প্রতিবাদ অভিষেকের

Date:

Share post:

বুধবার ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করেছে মোদি সরকার।  একবছরে ২৫০ টাকা রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে তীব্র আক্রমণ করে টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন:মধ্যবিত্তর হেঁশেলে টান! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম


টুইটে অভিষেক লেখেন, ‘নতুন ভারতের এটাও একটা দিন, একবছরে ২৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। ডলার প্রতি টাকার দাম কমে দাঁড়াল ৭৯.৮৬।’


অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে টুইট করা হয়। টুইটে লেখা হয়, ‘১৪.২ কেজি ওজনের এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ল। নরেন্দ্র মোদি ফের ভারতবাসীর উপর তাঁর সমস্ত ভালবাসা দিয়ে বর্ষণ করছেন! মোদিজির এই ‘অমৃত কাল’-এ দুর্ভোগ থামছে না। আর প্রধানমন্ত্রী? তিনি এসব কিছুকেই পাত্তা দেন না!’


প্রসঙ্গত, বুধবার ৫০ টাকা বেড়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯ টাকা। দু’মাসে এইনিয়ে ১০৩ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম ১০৭৯ টাকা হয়েছে। আকাশছোঁয়া রান্নার গ্যাস কিনতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের। অন্যদিকে, অতীতের সব রেকর্ড ভেঙে ক্রমশ কমছে টাকার দাম। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোয় নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম হু হু করে বাড়ছে। এমনকি গাড়ি, বাড়ি সবকিছুতেই ঋণের বোঝা বেড়েছে। এমতাবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে আমজনতা। আর এসবের প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেছে তৃণমূল।


Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...