Tuesday, May 5, 2026

নেশার টাকা না মেলায় মাকে গুলি করে মারল ছেলে

Date:

Share post:

নেশাই কাল হলো। নেশার জন্য মাকেই গুলি করে মেরে ফেলল ছেলে। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল ভাটপাড়ায়। ঘটনার সুত্রপাত নেশার টাকা নিয়ে। নেশা করার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল। মা টাকা না দেওয়ায় একেবারে গুলি করে মা-কে মেরে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। রবিবার সকালে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ভাটপাড়া পুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আরও পড়ুন- দ্রুত নির্দিষ্ট সময়ে তদন্ত শেষ করার দাবি কুণালের
স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত যুবককে পাকড়াও করে ভাটপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু প্রশ্ন উঠছে, ওই যুবক পিস্তল কী ভাবে পেল । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, ভাটপাড়ায় যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে মদের ঠেক।এনিয়ে প্রায়ই এলাকায় অশান্তি লেগে থাকে। আর রবিবার এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল।বাসিন্দারা মদের ঠেকগুলি ভাঙার দাবিতে সরব।

 

 

Related articles

জয়ের পরেই গেরুয়া আস্ফালন, শিশু উদ্যান দখল করে শাহের মন্দির! 

ছিঃ বিজেপি। জিতেই ক্ষমতার আস্ফালন! রাজ্যে ক্ষমতা দখলের পরের দিনই হাওড়ায় শিশু উদ্যান দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...

মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের যে পথ বিজেপি নিয়েছে বাংলায়, তা কোনভাবেই সফল হবে না স্পষ্ট করে...

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...

ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন বাংলায় হিংসার রাজনীতি তিনি...