Saturday, May 16, 2026

শিক্ষা দফতরের ১৮ হাজার শূন্যপদের হিসাব চাইল হাইকোর্ট

Date:

Share post:

শিক্ষা দফতরের ১৮ হাজার শূন্যপদ নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে বলেন, ‘আমি বিভিন্ন মিডিয়া রিপোর্ট ও পাবলিক বক্তৃতা থেকে শুনেছি, ১৮ হাজার শিক্ষকের পদ খালি আছে। মামলার জন্য চাকরি হচ্ছে না। শিক্ষা দফতরের প্রধান সচিবের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাইছি। কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে, তা জানাতে হবে। আমি চাই, সকলের চাকরি হোক। ২৮ জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য হলফনামার মাধ্যমে জমা করতে হবে। যদি সত্যি দেখা যায় ১৮ হাজার পদ খালি রয়েছে, তাহলে ঠিক আছে। না হলে আমি অন্য নির্দেশিকা জারি করবো।’

সম্প্রতি একাধিক সভা-প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, ১৭ হাজার পোস্ট রেডি আছে। মামলার জন্য নিয়োগ করা যাচ্ছে না। মামলাকারীদের মামলা তুলে নেওয়ার আবেদনও জানান। ২১-শে জুলাইয়ের মঞ্চে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের টিচারিতেও (শিক্ষক নিয়োগে) কোর্টে কেস চলছে তাই, তা না হলে ১৭ হাজার পোস্ট এখন রেডি আছে। যে পোস্টগুলো ভর্তি করার জন্য ডিপার্টমেন্টও রেডি আছে। কোর্টে কেস চলছে বলে আমরা করতে পারছি না। আমরা চাই চাকরি হোক।’

কলকাতা হাইকোর্টের নির্দেশ আগামী ২৯ জুলাই এর মধ্যে কোথায় কত শূন্য পদ আছে তা বিস্তারিতভাবে হলফনামা জমা দিতে হবে স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব কে। শিক্ষক নিয়োগ মামলা নিয়েও মাসখানেক আগে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘দাদামণি (শুভেন্দু) বলছে ১৭ হাজার লোকের চাকরি খাবে। লাখ খানেক চাকরির মধ্যে ৫০-১০০টা কেস ভুল হতেই পারে। কাজ করতে গেলে ভুল হয়, ভুল সংশোধনের সুযোগ দিতে হবে। সংশোধনের জন্য সাড়ে ৫ হাজার পদ সৃষ্টি করেছি। বড় বড় কথা, সিবিআই-ইডি-র ভয় দেখাচ্ছেন। এটা ত্রিপুরা নয় যে, ১০ হাজার চাকরি খেয়ে নিয়েছে। আমরা কারও চাকরি খাই না, চাকরি দিই। তোমরা কোর্টে গিয়ে চাকরি খাও, চাকরি দাও না।

পাশাপাশি, এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাদ্রাসা এবং হাই মাদ্রাসা—এই সব মিলিয়ে রাজ্যে ঠিক কত শূন্য পদ রয়েছে, তা আগামী কালের মধ্যে জমা দিতে হবে।  এদিন বিচারপতি বলেন, ”দুর্ভাগ্যজনক হল, বিচারব্যাবস্থাকে রাজনৈতিক র‍্যাগিংয়ের শিকার হতে হচ্ছে।” এখন দেখার রাজ্য সরকার  শূন্যপদের কী হিসেব আদালতে জমা দেয়।

 

 

Related articles

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...