Saturday, May 23, 2026

কমনওয়েলথ গেমসে জিমন্যাস্টিক দলের কোচ হলেন বিশ্বেশ্বর নন্দী

Date:

Share post:

কমনওয়েলথ গেমসগামী (Commonwealth Games) জিমন্যাস্টিক দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল রোহিত জসওয়ালকে। যৌন হেনস্থার অভিযোগ ওঠায় বরখাস্ত করা হয়েছে তাকে। রোহিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অরুণা বুড্ডা রেড্ডি। তিনি জানান, ট্রায়ালের সময় তাঁর অনুমতি ছাড়াই ভিডিও তোলা হয়েছে। রোহিতের পাশাপাশি এক জুনিয়র কোচের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। এরপরেই দুই কোচকেই বরখাস্ত করা হয়। রোহিত জসওয়ালের বদলে কোচ করে আনা হয়েছে বিশ্বেশ্বর নন্দীকে।

এদিন এই নিয়ে বিশ্বেশ্বর নন্দী বলেন,” আগের দিনই আমার ভিসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা হয়ে গিয়েছে। মঙ্গলবার ভিসা পেয়ে যাব বলে আশা করছি। দলের সঙ্গে ২৯ জুলাই যোগ দেব।”

উল্লেখ্য, ২০১৬ রিও অলিম্পিক্সে বিশ্বেশ্বরের কোচিংয়ে জিমন্যাস্টিক্সে চতুর্থ হয়েছিলেন দীপা কর্মকার। বিশ্বেশ্বর এই মুহূর্তে জাতীয় জিমন্যাস্টিক্স কোচ হিসাবেও নিযুক্ত।

আরও পড়ুন:Axar Patel: রবিবার ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে নেমে ধোনির ১৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন অক্ষর

 

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...