Thursday, March 26, 2026

রিভিউয়ের পর মাধ্যমিকে নম্বর বেড়েছে? মঙ্গলবারই জানতে পারবেন পরীক্ষার্থীরা

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার পুনর্মূল্যায়নের বা রিভিউ ও স্ক্রুটিনির পর নম্বর কী বাড়ল? মঙ্গলবারই জানতে পারবে পরীক্ষার্থীরা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। মঙ্গলবার অনলাইনে দুপুর তিনটে থেকে মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির ফলাফল জানতে পারবে পড়ুয়ারা।তিনটি ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। ওই তিনটি লিঙ্কে ক্লিক করলে সহজেই নিজেদের নতুন ফলাফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। তবে মঙ্গলবারই মার্কশিট মিলবে না। আগামী বুধবার পর্ষদের নির্ধারিত শিবির থেকে স্কুলের প্রতিনিধিদের মার্কশিট সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন:মোদির রাজ্যে বিষমদ খেয়ে মৃত ১০,গুরুতর অসুস্থ ২০

পর্ষদের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঙ্গলবার পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) ও পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির (পিপিএস) ফলাফল প্রকাশিত হবে। রিভিউ এবং স্ক্রুটিনির জন্য গত ১৭ জুন পর্যন্ত আবেদন নেওয়া হয়েছিল।ছ’সপ্তাহের মধ্যেই প্রকাশিত হচ্ছে ফলাফল। www.exametc.com, www.indiaresults.com এবং www.results.shiksha-তে ফলাফল জানতে পারবে পড়ুয়ারা। অনলাইনের পাশাপাশি নিজেদের স্কুলে গিয়েও রেজাল্ট সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা। স্কুলগুলিকে পর্ষদের বিশেষ শিবির থেকে ২৬ জুলাই রেজাল্ট নিতে হবে। পরদিন থেকে স্কুলেই পাওয়া যাবে রিভিউয়ের রেজাল্ট।

প্রসঙ্গত, এ বছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৬.৬ শতাংশ। যে সমস্ত ছাত্রছাত্রী তাদের প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট ছিলেন না, তাঁদের আবেদন করার সুযোগ দিয়েছিল পর্ষদ। এ বার সেই রিভিউয়ের পর ফলাফল প্রকাশ হবে মঙ্গলবার।









Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...