Sunday, May 17, 2026

EastBengal: ইস্টবেঙ্গলে বিনো জর্জ, ঘুরে দেখলেন মাঠ-পরিকাঠামো

Date:

Share post:

কলকাতা লিগ (Kolkata League) এবং ডুরান্ড কাপের (Durand Cup) কোচ হিসাবে ইস্টবেঙ্গলের (EastBengal) দায়িত্ব নিয়েছেন বিনো জর্জ (Bino George)। আর শহরে পা রেখেই সেই কাজ শুরু করে দিলেন তিনি। শনিবার সকালে প্রথমবার লাল-হলুদ তাঁবুতে পা রাখলেন কেরলের সন্তোষ ট্রফিজয়ী কোচ। তাঁকে স্বাগত জানান ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। লাল-হলুদ উত্তরীয় পরিয়ে ক্লাবের তরফে বিনো জর্জকে বরণ করা হয়। ঘুরে দেখলেন ক্লাবের মাঠ। আইএসএলে ব্রিটিশ হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের সহকারীর দায়িত্ব পালন করবেন তিনি।

এদিন নতুন মরশুমের জন্য লাল-হলুদে সই করা স্থানীয় ফুটবলারদের সঙ্গে মিলিত হন বিনো। বাংলার সন্তোষ ট্রফি দলের পাঁচ ফুটবলার উপস্থিত ছিলেন। ছিলেন আরও কিছু নতুন মুখ। সকলের সঙ্গে পরিচয়পর্ব সারেন বিনো। এরপর ইস্টবেঙ্গলের মাঠ, পরিকাঠামো ঘুরে দেখেন বিনো। সামনের সপ্তাহেই দল নিয়ে মাঠে নেমে পড়তে চান তিনি। লগ্নিকারীর সঙ্গে চুক্তিসই হবে মঙ্গলবার। তার আগে দলগঠনের কাজ এগোচ্ছে লাল-হলুদে। ক্লাবের পরিকাঠামো দেখে বিনো বলেন, ‘‘ক্লাবের মাঠ, জিম, পরিকাঠামো দেখে খুব ভাল লেগেছে। এই জন্যই ইস্টবেঙ্গলের এত নাম।  ক্লাবের অতীত গৌরব ফিরিয়ে আনতে চাই। চেষ্টা করব দ্রুত অনুশীলন শুরু করার। আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা অনেক বড়। ভারতে এত পরিচিতি এই ক্লাবের। সেই সম্মান রাখতে হবে। গত দু’বছর ক্লাবের ফলাফল খুব একটা ভাল হয়নি। এবার সেটা মাথায় রাখলে চলবে না। ভাল ফল করতেই হবে।”

আরও পড়ুন:India Team: জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘোষণা হল ভারতের একদিনের দল, নেতৃত্বে ধাওয়ান, বিশ্রামে রোহিত-বিরাট

 

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...