Thursday, June 4, 2026

শেষ বিদায়! সঙ্গীতের আকাশের অমর ‘তারা’ হয়ে চলে গেলেন নির্মলা

Date:

Share post:

শনিবার মধ্য রাতে শেষ হয়েছে তাঁর পথ চলা, সব ছেড়ে চলে গেছেন নির্মলা (Nirmala Mishra)। গানের জগতের ‘মুক্ত’ চিরতরে বিলীন হল, তোতা পাখি আজ শূন্য পথে তাকিয়ে। কিছুক্ষণ আগেই যে পথ দিয়ে চলে গেছে তাঁর নশ্বর দেহ। কয়েকঘণ্টা আগেও রবীন্দ্রসদনে (Rabindra Sadan)উপচে পড়া ভিড়। শিল্পী থেকে সাধারণ মানুষ একবার শেষ দেখা দেখতে চেয়েছিলেন তাঁকে। ফুলের গন্ধ আর মন খারাপের মুহূর্ত যেন রবীন্দ্রসদন চত্বরকে সিক্ত করেছে। এখানেই তাঁর কত অনুষ্ঠান, কত জীবন্ত স্মৃতি – এক লহমায় সবটাই অতীত হয়ে গেল। কেওড়াতলা মহাশ্মশানে সব শেষ!

রবিবার নির্মলা মিশ্রর মরদেহ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা হয় রবীন্দ্রসদনে। সকাল ১১টা থেকে তাঁকে শ্রদ্ধা জানান অসংখ্য অনুরাগীরা। রবীন্দ্রসদন চত্বরে একে একে হাজির হন সংগীত জগতের শিল্পীরা। উপস্থিত ছিলেন রাজ্যের নেতা মন্ত্রী থেকে শুরু করে তাঁর অনুরাগীরা। প্রয়াত শিল্পীর শেষযাত্রায় উপস্থিত হন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তী শিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতে হঠাৎ করেই তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের খবর দেওয়া হয়। তড়িঘড়ি চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হল না। চেতলার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্মলা মিশ্র। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে একাধিক স্বীকৃতিতে সম্মাননা জানিয়েছে। ২০১২ সালে ‘সঙ্গীতসম্মান’ এবং ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করে। তিনি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির উপদেষ্টা পরিষদ ও বাংলা সঙ্গীতমেলা কমিটির কার্যকরী সমিতির সদস্যা। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)শোক জ্ঞাপন করে টুইট করে বলেন, “নির্মলা মিশ্রের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নির্মলা মিশ্রের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

বাংলার সুরের আকাশে আজ মন খারাপের মরসুম। ঝিনুক সত্যিই মুক্তহীনা।

আরও পড়ুন-সোমবারে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক, রদবদল নিয়ে জল্পনা তুঙ্গে

Related articles

কেরালমে ঢুকছে বর্ষা, বাংলায় কতদিনের অপেক্ষা জানালো আবহাওয়া দফতর

পূর্বাভাস মিলিয়ে দিয়ে অবশেষে ভারতে প্রাক বর্ষার বৃষ্টির প্রবেশ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবারই প্রবেশ করেছে কেরালমে (Keralam)। তার...

মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, হাজিরা এড়িয়ে সময় চাইলেন অরূপ

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে তলব করা হয়েছিল...

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...