Saturday, May 30, 2026

৩ বিধায়ককে গ্রেফতারির পর টাকার বান্ডিল নিয়ে পুলিশের জালে ঝাড়খণ্ডের আইনজীবী

Date:

Share post:

বান্ডিল বান্ডিল টাকা নিয়ে বাংলা থেকে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। ধৃতদের ১০ দিনের হেফাজতে নিয়ে তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার রহস্যভেদ করতে তদন্তভার নিয়েছে সিআইডি। এ নিয়ে কার্যত তোলপাড় রাজনৈতিক মহল। আর এরই মাঝে প্রতারণার অভিযোগে প্রায় ৫০ লক্ষ টাকা নিয়ে কলকাতার এক শপিং মলে পুলিশের হাতে ধরা পড়লেন ঝাড়খণ্ডের এক আইনজীবী। ধৃত আইনজীবীর নাম রাজীব কুমার।

আরও পড়ুন:পার্থ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও কোটি কোটি টাকার কাটমানি খেয়েছেন! ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

জানা গেছে, একটি জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য কলকাতার এক ব্যবসায়ীর থেকে ওই আইনজীবী ১০ কোটি টাকা চেয়েছিলেন। তার পর শুরু হয় দরা কষাকষি। শেষে এক কোটি টাকায় রফা হয়। সেইমতোই দাবির টাকার প্রথম কিস্তি নিতে কলকাতায় আসেন ঝাড়খণ্ডের ওই আইনজীবী।রবিবার এই টাকা লেনদেনের সময় রাজীবকে হেয়ার স্ট্রিট থানা এলাকা থেকে হাতেনাতে ধরে কলকাতা পুলিশ। কলকাতা থেকে ঝাড়খণ্ডের এই আইনজীবী গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। লালবাজার সূত্রে খবর, এই টাকার পেছনে আর কে কে জড়িত রয়েছে তা জানার চেষ্টা চলছে।

কলকাতা পুলিশ তরফে খবর, রাজীব কুমার এখনও পর্যন্ত ৬০০-এর বেশি জনস্বার্থ মামলা করেছেন। এমনকি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে মামলাও করেন তিনি। প্রাথমিক তদন্তের পর পুলিশে দাবি, এই জনস্বার্থ মামলাকে হাতিয়ার করে রীতিমত তোলা আদায় করতেন এই আইনজীবী।

Related articles

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...

রাজ্যে আসছে বিনিয়োগ! হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে ‘আমূল’

‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) ২০২৫-এর মঞ্চেই সবটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার বাস্তব রূপায়ণের পালা। বাংলার ডেয়ারি শিল্পে...

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...