Saturday, June 20, 2026

ফিরল পুরনো স্মৃতি! গ্যাস লিক করে বিশাখাপত্তনমের কাছে শিল্পাঞ্চলে অসুস্থ ৫০

Date:

Share post:

বিশাখাপত্তনমে ফের গ্যাস লিকের ঘটনায় অসুস্থ প্রায় ৫০ জন কর্মী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপ্ললে জেলার ব্র্যান্ডিক্স নামক স্পেশাল ইকোনমিক জ়োনের এক কাপড়ের কারখানায়। জানা গেছে, অসুস্থ সকলেই মহিলা কর্মচারী। তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:গুজরাট দখলে কেজরির তুরুপের তাস ১০ লক্ষ সরকারি চাকরি এবং ৩ হাজার টাকা বেকার ভাতা

সংবাদ সংস্থা সূত্রের খবর, গ্যাস লিকের ঘটনায় কারখানায় কাজ চলাকালীন আচমকাই বেশ কিছু কর্মী অসুস্থ বোধ করতে শুরু করেন। বমি বমি ভাবও অনুভব করেন বেশ কয়েকজন। তাঁদের তড়িঘড়ি প্রথমে স্পেশাল ইকোনমিক জ়োনের একটি মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে নিকটবর্তী অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আনাকাপ্পলে জেলা পুলিশের তরফে জানান হয়েছে, কারখানার ভিতরে গ্যাস লিকের কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। আপাতত প্রায় ৫০ জন অসুস্থকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনাটি ঘটার পরই দ্রুত সিল করে দেওয়া হয় গোটা এলাকা। বাইরের সবাইকে কারখানা থেকে নির্দিষ্ট দূরত্বে আটকে দিয়ে শুরু হয় উদ্ধারকাজ।

প্রসঙ্গত,এর আগে গত ৩ জুনেও ওই শিল্পাঞ্চলে একটি রাসায়নিক পরীক্ষাগারে গ্যাস লিকের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় প্রায় ২০০ জন অসুস্থ হয়েছিলেন। ফরেন্সিক পরীক্ষার পর আধিকারিকের জানান, অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনাটি ঘটেছিল।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...