Sunday, May 17, 2026

আর্থিক তছরুপ মামলায় এবার ইডির নজরে সঞ্জয়ের স্ত্রী বর্ষা

Date:

Share post:

পত্র চউল জমি দুর্নীতি মামলায় এবার ডাক পড়ল বর্ষা রাউতের (Varsha Raut)। আর্থিক তছরুপ (Money Laundering) মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের (Sanjay Raut) স্ত্রী বর্ষাকে তলব করল ইডি (Enforcement Directorate)। বৃহস্পতিবারই মুম্বইয়ের বিশেষ আদালত (Special Court)0 সঞ্জয় রাউতকে ৮ অগস্ট অবধি ইডি হেফাজতের নির্দেশ দেয়। আর তার কিছুক্ষণের মধ্যেই শিবসেনা সাংসদের স্ত্রীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে খবর, এই মামলায় আগেও একাধিকবার সঞ্জয় রাউতের স্ত্রীর নাম উঠে এসেছে। তবে এখনও পর্যন্ত তাঁকে একবারও জিজ্ঞাসাবাদ করেনি ইডি। ৪ মাস আগে মুম্বইয়ের গোরেগাঁওয়ের পত্র চউল দুর্নীতি কাণ্ডে ১ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগে সঞ্জয়-পত্নী বর্ষা রাউত ও সাংসদের ২ ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের বিরুদ্ধে ১১ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ করেছে ইডি।

আরও পড়ুন- দিদি হ্যায় তো মুমকিন হ্যায়…! মন্ত্রিত্ব পেয়ে আত্মবিশ্বাসী পার্থ

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...