Friday, May 8, 2026

বেপরোয়া গাড়ি দুর্ঘটনায় চালকের পুলিশি হেফাজত

Date:

Share post:

বেপরোয়া গাড়ি দুর্ঘটনায় রবিবার মর্মান্তিক মৃত্যু হয় এক মহিলা পথচারীর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ১০০ কিমি গতিতে বিলাসবহুল গাড়ি চালিয়ে এজেসি বোস রোড দিয়ে বালিগঞ্জ সার্কুলার রোড়ের দিকে আসছিলেন উনিশ বছরের এক যুবক।ঘাতক গাড়িটির সঙ্গে প্রথমে ধাক্কা লাগে একটি মারুতি সুজুকির৷ পরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের ধাক্কা লাগে দাঁড়িয়ে থাকা বিএমডব্লুউ গাড়িতে। তার পিছনেই ছিলেন ষষ্ঠী দাস নামে এক মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ গ্রেফতার করা হয় সুয়স পরশ রামপুরিয়াকে।

কলকাতা ট্রাফিক পুলিশের ফেটাল স্কোয়াড তদন্ত শুরু করে।  গাড়ি কেন দ্রুত গতিতে চলছিল তার কোনও সদুত্তর দিতে পারেননি ওই চালক৷ অভিযুক্তের বিরুদ্ধে কলকাতা ট্রাফিক পুলিশের ফেটাল স্কোয়াডের তরফে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ অর্থাৎ বেপরোয়া গাড়ি চালানো, ৩০৪ পার্ট ২ অর্থাৎ অনিচ্ছাকৃত খুন ও ৪২৭ সম্পত্তির ক্ষতি করার ধারা প্রয়োগ করা হয়।অভিযুক্তকে সোমবার আদালতে পেশ করলে ট্রাফিক পুলিশ নিজেদের হেফাজতের আবেদন করে।

সোমবার ওই ঘাতক জাগুয়র গাড়ি সহ ক্ষতিগ্রস্ত দুটি গাড়ির ফরেনসিক করা হয়। মূলত দুর্ঘটনার সময় গাড়ির গতি কত ছিল বা চালকের অবস্থান কী ছিল তা জানার জন্য ফরেনসিক টিম পরীক্ষা করে তিনটি গাড়ি। পরবর্তী সময় ঘটনাস্থলে গিয়েও রক্তের নমুনা সংগ্রহ করে।

 

 

 

Related articles

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ! গ্রেফতার ৯

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির (Delhi) মন্দির, নামী ধাবা এবং...

শনিবার শপথ: মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম ঘোষণা শাহর

জল্পনার অবসান। বাংলায় প্রথমবার সরকার গঠন করার আগে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত...

‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত...