Saturday, March 14, 2026

বর্ষসেরা পুরুষ ফুটবলার সুনীল ছেত্রী, মহিলা ফুটবলার মনীষা কল্যাণ

Date:

Share post:

২০২১-২২ মরশুমের বর্ষসেরা পুরুষ ফুটবলার হলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ( Sunil Chhetri)। মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) তরফ থেকে ঘোষণা করা হয় ২০২১-২২ বর্ষসেরা পুরস্কারপ্রাপ্ত বিজয়ীদের নাম। সেখানেই দেখা যায় বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন সুনীল ছেত্রী। ওপর দিকে মহিলা বর্ষসেরা ফুটবলার হয়েছেন মনীষা কল্যাণ। পুরুষ জাতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ এবং মহিলা জাতীয় দলের হেড কোচ থমাস ডেনারবি বিজয়ী ফুটবলারদের বেছেছেন।

সুনীল বর্ষসেরা ফুটবলার হওয়ায়, এই নিয়ে ইগর স্টিম্যাচ বলেন, “সুনীল আমাদের সর্বোচ্চ গোল সংগ্রাহক। পাঁচটি গোল করেছেন এবং সাফ কাপে টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন। এরপর এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে তিন ম্যাচে চার গোল করেছেন সুনীল। ওনার উদ্যম, নেতৃত্ব, শৃঙ্খলা ও পরিশ্রম, খারাপ ও ভালো সময়ে উঠে এসেছে।”

ওপর দিকে মহিলা বর্ষসেরা ফুটবলার হয়েছেন মনীষা কল্যাণ। গত মরশুমে সেরা উঠতি খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন মনীশা। মনীশাকে নিয়ে মহিলা দলের হেডকোচ থমাস ডেনারবি বলেন, “মনীষা জাতীয় দল ও ক্লাবের হয়ে অসাধারণ কিছু পারফর্মেন্স করেছেন। ও গোল করেে, এবং নিয়মিত অ্যাসিস্ট প্রদান করে। দুর্দান্ত স্পিড ও ড্রিবলিং। ওর মধ্যে ক্ষমতা রয়েছে ভবিষ্যতে আরও বড় লিগে খেলার। ও এখনও তরুণী, এবং এখনও উন্নতি করছে।”

এদিকে সেরা পুরুষ উঠতি ফুটবলার হিসেবে মনোনীত হয়েছেন ফরোয়ার্ড বিক্রম প্রতাপ সিং। মুম্বই সিটি এফসির হয়ে গত আইএসএলে তিনটি গোল করেছিলেন তিনি। এবং সেরা মহিলা উঠতি ফুটবলার সম্মান পাচ্ছেন মার্টিনা থোকচোম।বর্ষসেরা রেফারি হিসেবে সম্মানিত হয়েছেন ক্রিস্টাল জন। এবং বর্ষসেরা সহকারী রেফারির তকমা পেয়েছেন উজ্জ্বল হালদার।

আরও পড়ুন:‘অনেক দিন ধরে এই দিনটার জন্যে অপেক্ষা করছিলাম’, সোনা জয়ের পর বললেন সিন্ধু

 

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...