Saturday, June 13, 2026

স্বাস্থ্যপরীক্ষার পর কমান্ড হাসপাতাল থেকে নিজাম প্যালেসে অনুব্রত, শুরু হবে জেরা

Date:

Share post:

স্বাস্থ্যপরীক্ষা করাতে নিজাম প্যালেস থেকে আলিপুরে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া  হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। হাসপাতালে ঢোকার সময় কোনও কথা বলেননি অনুব্রত।আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রত মণ্ডলের ১ ঘণ্টা ৫০ মিনিট স্বাস্থ্যপরীক্ষা করানো হয়।

সব পরীক্ষা-নিরীক্ষার পর কমান্ড হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দেন, কিছু শারীরিক সমস্যা থাকলেও এই মুহূর্তে অনুব্রতর হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই।আগে যে সব শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, সেসব খতিয়ে দেখেন চার সদস্যের মেডিকেল বোর্ড। ওই বোর্ডে ছিলেন শল্যচিকিৎসা বিভাগ, মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- এবার বাড়ি ভাড়ায় ১৮ শতাংশ জিএসটি, দুশ্চিন্তায় ভাড়াটেরা

বৃহস্পতিবার আদালতে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর ফিশচুলার সমস্যা রয়েছে। শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। সে কারণেই মেডিক্যাল বোর্ডে রাখা হয়েছিল এক জন শল্যচিকিৎসক, যিনি ফিশচুলার অবস্থা খতিয়ে দেখেন। শ্বাসকষ্টের বিষয়টি খতিয়ে দেখার জন্য বোর্ডে ছিলেন এক জন কার্ডিওলজিস্ট। আগের সব রিপোর্ট খতিয়ে দেখা হয়। সকাল থেকে তাকে জেরা করতে পারেনি সিবিআই। যদিও তার জন্য একাধিক প্রশ্নমালা তৈরি রাখা হয়েছে। হাসপাতাল থেকে ফের নিজাম প্যালেসে অনুব্রতকে ফিরিযে আনা হয় কড় নিরাপত্তার মধ্য দিয়ে।স্বাস্থ্যপরীক্ষার পর এবার অনুব্রত মণ্ডলকে জেরা করবে সিবিআই।

গরুপাচার মামলায় ১১ অগস্ট, বৃহস্পতিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। ওই দিন বিকেল ৫টায় অনুব্রতকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত। বৃহস্পতিবার গভীর রাতে আসানসোল থেকে গাড়িতে অনুব্রতকে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই। ৪৮ ঘণ্টা অন্তর অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করাতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...