Monday, May 18, 2026

সলমন রুশদিকে হামলায় অভিযুক্ত, কে এই হাদি মাতার?

Date:

Share post:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লেখক সলমন রুশদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী হাদি মাতার নিউ জার্সির ফেয়ারভিউ এলাকার বাসিন্দা।

নিউ ইয়র্ক স্টেট পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী হাদি মাতার দৌড়ে মঞ্চে উঠে রুশদির ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ছুরি দিয়ে রুশদির ঘাড় এবং শরীরের অন্যান্য অংশে ১৫ থেকে ২০বার আঘাত করেছিল। এরপর শুক্রবার রাতেই অস্ত্রোপচার করা হয়েছে তার।

চিকিৎসকরা জানিয়েছেন, সলমন রুশদির শারীরিক অবস্থা বর্তমানে ভালো নেই। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে (ভেন্টিলেটর) রয়েছেন এবং কথা বলতে পারছেন না।

সলমন রুশদির এজেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, লেখকের এক চোখের দৃষ্টি চলে যেতে পারে। এ ছাড়া তার গলায় ছুরির আঘাত লেগেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিন্তু কে এই হামলাকারী হাদি মাতার ? জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ। তবে সে নিউজার্সিতে চলে যায়। তার সর্বশেষ ঠিকানা ফেয়ারভিউ। নিউ জার্সির ভুয়ো চালকের লাইসেন্স ও অস্ত্রসহ সে আটক হয়েছে।

যদিও রুশদির ওপর হামলার কারণ এখনও অজানা। তবে মাতারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বিশ্লেষণ করে বিভিন্ন গণমাধ্যম বলেছে, শিয়া চরমপন্থা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রতি সে সহানুভূতিশীল। তবে আইআরজিসির সঙ্গে তার সরাসরি কোনও সম্পর্কের প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি।

 

Related articles

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...