Monday, April 20, 2026

ঋণ আদায়কারী এজেন্টদের জন্য গ্ৰাহককে ফোন করার সময়সীমা বেঁধে দিল রিজার্ভ ব্যাঙ্ক

Date:

Share post:

ঋণ আদায়কারী এজেন্টদের(loan collector agent) জন্য নয়া নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(reserve Bank of India)। দেশের শীর্ষ ব্যাঙ্কর তরফে শনিবার জানিয়ে দেওয়া হয়েছে, ঋণ আদায়কারী এজেন্টরা সকাল ৮ টার আগে এবং সন্ধ্যা ৭ টার পরে ঋণগ্রহীতাদের ফোন করতে পারবে না। এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করে, আরবিআই জানিয়েছে, ব্যাঙ্ক, নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি (এনবিএফসি) এবং সম্পদ পুনর্গঠন সংস্থাগুলি(এআরসি)কে নিশ্চিত করতে হবে যে ঋণ আদায়ের সাথে সম্পর্কিত নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।

আরবিআই জানিয়েছে, ” পরামর্শ দেওয়া হচ্ছে যে নিয়ন্ত্রিত সংস্থাগুলিকে কঠোরভাবে নিশ্চিত করতে হবে যে তারা বা তাদের এজেন্টরা বকেয়া ঋণ পুনরুদ্ধারের সময় যে কোনও উপায়ে ঋণগ্রহীতাদের হয়রানি বা প্ররোচনা করা থেকে বিরত থাকবেন৷” এর পাশাপাশি, আরবিআই ঋণগ্রহীতাদের অজানা নম্বর থেকে কোনো ধরনের অনুপযুক্ত বার্তা, হুমকি বা কল করা থেকে বিরত থাকতে বলেছে। আরবিআই-এর মতে, ঋণ পুনরুদ্ধার এজেন্টরা সকাল ৮টার আগে এবং সন্ধ্যা ৭টার পরে ঋণগ্রহীতাদের কল করতে পারবেন না। উল্লেখ্য, আরবিআই ঋণ পুনরুদ্ধার সংক্রান্ত বিষয়ে সময়ে সময়ে নির্দেশিকা জারি করে আসছে। রিজার্ভ ব্যাঙ্ক আগেও বলেছিল যে নিয়ন্ত্রিত সংস্থাগুলি ঋণগ্রহীতাদের হয়রানি করবে না। কিন্তু সাম্প্রতিক সময়ে পুনরুদ্ধার এজেন্টদের দ্বারা অনুচিত কার্যকলাপের বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে, আরবিআই এই নতুন নির্দেশিকা জারি করেছে।

আরও পড়ুন- #MyIdeaForIndiaAt75: টুইটারে DP বদল মমতা-অভিষেকের, ঐক্য-দেশপ্রেমের বার্তা


 

Related articles

আলিপুরদুয়ারে দেবের ভোট প্রচারে বাধা, কমিশনের দিকে অভিযোগের আঙুল তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীর হয়ে আলিপুরদুয়ারে প্রচার করতে গিয়ে মাঝপথেই থেমে যেতে হল সাংসদ অভিনেতা দেবকে (Dev)। এরপরই...

সিপিএমের ‘হার্মাদ’রাই এখন বিজেপির ‘জল্লাদ’! তোপ অভিষেকের 

"'যারা খুনের রাজনীতি করত, তারা এখন বিজেপিতে নাম লিখিয়েছে'', চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্য দলুই এবং...

বিমানবন্দরে দেরি, সভার অনুমতি দিচ্ছে বিজেপি! কমিশনের পর্যবেক্ষকদের বিরুদ্ধে সরব মমতা

লাগাতার দুদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রচারে বাধা শুধুমাত্র বিমান পরিষেবার কারণে। কখনও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, কখনও বাংলার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার...

বিক্রম ঘোষের ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তিতে প্রকাশিত হল রিদমস্কেপ ২.০

বিখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষের (Bikram Ghosh)ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে টলি ক্লাবের ফার প্যাভিলিয়নে প্রকাশিত হল ফিউশন...