Monday, April 27, 2026

১৭ই আগস্ট লাল-হলুদের সংগ্রহশালা উদ্বোধন করবেন মুখ‍্যমন্ত্রী, সংগ্রহশালায় থাকবে পঞ্চপাণ্ডবের মূর্তি

Date:

Share post:

আগামী ১৭ই আগস্ট ‘রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেরোরিয়াল আর্কাইভ’ এর শুভ উদ্বোধন হতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাবে। উদ্ধোধন করবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। লাল-হলুদের ১০০ বছরের ইতিহাস রাখা হবে সংগ্রহশালায়। সংগ্রহশালায় রাখা হবে পঞ্চপাণ্ডবের মূর্তির পাশাপাশি রাখা হবে প্রাক্তন কিংবদন্তি ফুটবলার কৃশানু দে-র খেলা শেষ ম্যাচের বুটও। এই অনুষ্ঠানে ডাকা হবে খেলোয়াড়, রাজনীতিবিদ, কবি-সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজনকে, রবিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। অনুষ্ঠানে আমন্ত্রণ জানান হচ্ছে সুরেশ চন্দ্র চৌধুরির পরিবারকেও।

এদিন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, পঞ্চপাণ্ডবের মূর্তি থাকবে সংগ্রহশালায়। পাশাপাশি রাখা হবে প্রাক্তন কিংবদন্তি ফুটবলার কৃশানু দে-র খেলা শেষ ম্যাচের বুটও। খেলোয়াড়, রাজনীতি, কবি-সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষকে বুধবারের অনুষ্ঠানে ডাকা হবে। গ্যালারির একটা অংশে দর্শকদের বসার ব্যবস্থা থাকবে। যাঁদের কাছে ক্লাবের সদস্য কার্ড রয়েছে, তাঁরা সেটি দেখিয়ে ঢুকতে পারেন। বাকিদের ‘আগে এলে আগে বসতে পারবেন’ ভিত্তিতে ঢুকতে দেওয়া হবে।”

নিরাপত্তার কারণেই বেশি দর্শককে ঢুকতে দেওয়া যাবে না সংগ্রহশালা উদ্ধোধনী অনুষ্ঠানে। পাশাপাশি ছাতা, হেলমেট, জলের বোতলের মতো জিনিস নিয়েও ভেতরে ঢোকা যাবে না বলে জানান হয় ক্লাবের পক্ষ থেকে।

এদিকে উদ্বোধনের দু’দিন পর থেকেই এই সংগ্রহশাশা খুলে দেওয়া হবে সাধারণের জন্য। দুপুর দুটো থেকে সন্ধে ছ’টা পর্যন্ত খোলা থাকবে সংগ্রহশালা।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে আপ্লুত হিমা-নিখাতরা, মোদিকে অসমের গামছা উপহার হিমার

 

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...