Thursday, April 30, 2026

Kolkata Traffic: দুর্ঘটনা এড়াতে কলকাতায় থ্রিডি জেব্রা ক্রসিং

Date:

Share post:

যত দিন যাচ্ছে দুর্ঘটনা (Accident) ঘটার প্রবণতা ততই বাড়ছে। এই অবস্থার পরিবর্তনের জন্য কলকাতা পুরসভা (Kolkata Municipal C) এক নতুন ভাবনার কথা জানিয়েছে। সাধারণ জেব্রা ক্রসিং(Zebra Crossing) এর পরিবর্তে এবার মহানগরের বুকে থ্রিডি জেব্রা ক্রসিং (3D Zebra Crossing) তৈরির চিন্তাভাবনা করা হয়েছে। মনে করা হচ্ছে আইসল্যান্ডের একটি শহরের আদলে এবার কলকাতায় দেখা যাবে থ্রি-ডি পেন্টিং জেব্রা ক্রসিং (3D Painting Zebra Crossing)। ইতিমধ্যেই পরামর্শের জন্য এই প্রস্তাবনা লালবাজারের কাছে পাঠানো হয়েছে বলেই কেএমসি (KMC) সূত্রে খবর।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুর্ঘটনা এড়াতে সেফ ড্রাইভ সেভ লাইভ (Safe Drive Save Life) প্রকল্প বাস্তবায়িত করেছেন। তার সুফলও মিলেছে। শহর, শহরতলি সহ জেলায় জেলায় দুর্ঘটনার হার কমেছে। এবার নয়া উদ্যোগ থ্রি ডি জেব্রা ক্রসিং। অনেক সময় দেখা যায়, শহরের ছোট-বড়-মাঝারি রাস্তায় পথদুর্ঘটনা ঘটেই চলেছে। তবে এই থ্রিডি পেন্টিং ক্রসিং তৈরি হলে দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আসলে থ্রিডি ক্রসিং হলে এর থেকে একটা ইলিউশন তৈরি হবে। ফলে গাড়িচালকরা স্বাভাবিক গতিতে বা জোরে গাড়ি চালালেও যখন তাঁরা এই থ্রি-ডি পেন্টিং জেব্রা ক্রসিংয়ের সামনে আসবেন, তখন তাঁদের মনে হবে জেব্রা ক্রসিং লাইন রাস্তা থেকে খানিকটা উঠে আছে। ফলে ধাক্কা লাগার একটা আশঙ্কা তৈরি হবে। তাই বাধ্য হয়েই বিপদ এড়াতে তাঁরা স্বাভাবিকভাবেই গাড়ির গতি কমিয়ে দেবেন। পথচারী থেকে গাড়িচালক, বাসচালক কিংবা বাইক আরোহী সবাই মনে করছেন, এই থ্রি-ডি পেন্টিং জেব্রা ক্রসিংয়ে ফলে তাঁরাও সাবধান হয়ে গাড়ি চালাবেন। ফলে কিছুটা হলেও দুর্ঘটনা এড়ানো যাবে। কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) সঙ্গে কথা বলে তারপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাতের অনুমতিতে সহনুভূতিশীল সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে ভর্ৎসনা

ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা ১৫ বছরের এক নাবালিকার গর্ভপাতের মামালায় কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের (Supreme Court)। ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা...

‘মসিহা’ শাহরুখ, ক্লান্ত অনুরাগীর খাবারের ব্যবস্থা করে মন জিতলেন নেটভুবনের 

বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) মানেই এমন এক আদর্শ চরিত্র, যা একদিকে যেমন প্রেমে পড়তে বাধ্য করে,...

মে মাসেই বাড়বে পেট্রোল-ডিজেলের দাম! মহার্ঘ হতে পারে রান্নার গ্যাসও

ভোট শেষ হলেই পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নির্বাচনের দ্বিতীয় দফা শেষ...

নির্মম! যোগীরাজ্যে বিয়ের ডিজে বক্সের আওয়াজে মৃত ১৪০টি মুরগি

মানবিকতা বোধ তলানিতে! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে স্থানীয় এক ব্যক্তি বাব্বান বিশ্বকর্মার মেয়ের বিয়ে ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে...