Thursday, May 14, 2026

চূড়ান্ত হয়ে গিয়েছে লাল-হলুদের ষষ্ঠ বিদশি, ঘোষণা সময়ের অপেক্ষা : সূত্র

Date:

Share post:

তৃতীয় পক্ষেরর নাক গলানোর জন্য এআইএফএফ-কে (AIFF) অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করেছে ফিফা (FIFA)। ভারতীয় ফুটবলের উপর ফিফার নির্বাসনে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ার দশা ক্লাবগুলোর। এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) এএফসি কাপ (AFC CUP) খেলা যেমন এখন প্রশ্নের মুখে। তেমনই মনে করা হয়েছিল, ষষ্ঠ বিদেশির সই করানো নিয়ে চাপে পড়বে ইমামি ইস্টবেঙ্গল (Emami Eastbengal)। কিন্তু সূত্রের খবর, এই নির্বাসন নিয়ে একেবারে মাথাব্যথা নেই লাল-হলুদের। কারণ ষষ্ঠ বিদশির ছাড়পত্রের ব্যবস্থা নাকি হয়ে গিয়েছে। ইমামি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ঘোষণা করা শুধু সময়ের অপেক্ষা।

সূত্রের খবর, এশীয় কোটায় ষষ্ঠ বিদেশি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী দু’-তিন দিনের মধ্যেই নাম ঘোষণা হয়ে যেতে পারে তাঁর। এই নিয়ে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ষষ্ঠ বিদেশি আমাদের তৈরি। ইতিমধ্যেই আমরা দলের সব বিদেশি ফুটবলারদের সই করিয়ে ফেলেছি। আমাদের দল একেবারে প্রস্তুত। যথাসময়ে আমরা সামনে আনব। ”

আইএসএলে খেলার ফলে তিন বিদেশির আন্তর্জাতিক ছাড়পত্র পাওয়া নিয়ে ছিল না কোন সমস্যা। বাকি তিন জনের মধ্যে যে দু’জনকে সই করানো হয়েছে। সূত্রের খবর, তাঁদেরও আন্তর্জাতিক ছাড়পত্র রয়েছে। অপরদিকে এশীয় কোটায় ষষ্ঠ বিদেশিও চুরন্তা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও যাকে এশীয় কোটায় সই করানো হবে, তাঁরও আন্তর্জাতিক ছাড়পত্র মিলেছে বলে জানা গিয়েছে ইস্টবেঙ্গলের তরফে।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে খেলতে নামার আগে চিন্তায় ভারতীয় দল, জানালেন পন্থ

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...