Sunday, March 15, 2026

পুজো অনুদান মামলার শুনানি শেষ, রায়দান আপাতত স্থগিত হাইকোর্টে

Date:

Share post:

পুজো অনুদান মামলার শুনানি শেষ, রায়দান আপাতত স্থগিত রাখল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার শুনানি পর্বে রাজ্যের অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির যৌথ বেঞ্চ। যৌথ বেঞ্চের প্রশ্ন, “অনুদানের টাকা যে রাজ্যের নির্দিষ্ট খাতেই ব্যয় করা হবে সেটা নিশ্চিত করবেন কীভাবে ?”

ডিভিশন বেঞ্চের প্রশ্নের জবাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় জানান, পুজো অনুদানের টাকা মূলত তিনটি কাজে ব্যবহার করা হবে, প্রথমত, সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য। দ্বিতীয়ত,রাজ্যের পর্যটনের প্রচারের জন্য। আর তৃতীয়ত, এলাকার মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক স্থাপনের জন্য। পুজো অনুদান জনস্বার্থ মামলায় মামলাকারি বক্তব্য তুলে ধরেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পুজো কমিটি গুলিকে ৬০০০০ করে টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা। সেই ঘোষণা শুনেই পরপর জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল,রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি দুর্গাপুজোয় অনুদানের নামে টাকা দিয়েছেন। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অনুদান দেওয়া সংবিধান বিরোধী। রাজ্যের মানুষের করের টাকা এই ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী খরচ করতে পারেন না। এভাবে মানুষের করের টাকা খরচ করতে গেলে রাজ্যপালের অনুমতি লাগে।
রাজ্য যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা দফতরের মধ্যেকার পত্র আদান- প্রদান বলা যায়। ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজের তকমা দিয়েছে মানেই রাজ্য সরকার কোষাগার থেকে টাকা খরচ করতে পারেনা। এই কলকাতা হাইকোর্ট ইমাম ভাতা বন্ধ করার নির্দেশ দিয়েছিল যাতে নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি পক্ষপাত মূলক আচরণ না হয়। রাজ্য পাল্টা যুক্তি দেয়,পুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকিরা আসেন। নির্দিষ্ট জায়গায় একত্রিত হন। ১০ মিনিট, ২০ মিনিট, ৩০ মিনিট তারা ঢাক বাজাতেই থাকেন। দেখার মতো দৃশ্য। তারপর উদ্যোক্তারা তাদের পছন্দ করে নিয়ে যান।

কুমারটুলি থেকে প্রতিমা লন্ডন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যায়। কুমারটুলিকে শিল্পের প্রদর্শনশালা বলা যায়। তাই দুর্গাপূজা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। প্যান্ডেলের শিল্পকলা, হস্তশিল্প উৎসবের মাধুর্যে অন্য মাত্রা যোগ করে। বহু মানুষের কর্মসংস্থান হয়।

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...