Tuesday, May 5, 2026

নন্দীগ্রামের মানুষ আর ভুল করবেন না: খড়্গপুরের বৈঠকে তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার

Date:

Share post:

“নন্দীগ্রামের মানুষ একবার ভুল করতে পারেন, আমি মনে করি তাঁরা আর ভুল করবেন না।” মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুরের (West Bengal) খড়্গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের কনফারেন্স হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বিজেপির (BJP) নবান্ন অভিযানকে ঘিরে এদিন নন্দীগ্রামে পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। তেখালি-সহ নন্দীগ্রামের একাধিক জায়গায় রীতিমতো ‘দাদাগিরি’ দেখিয়েছে বিজেপি। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এছাড়াও এদিন দুই মেদিনীপুরের পঞ্চায়েত প্রতিনিধি ও বিধায়কদের মুখ্যমন্ত্রী জানান, সরাসরি মানুষের কাছে গিয়ে তাঁদের অভাব অভিযোগের কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। বিজেপির নবান্ন অভিযান সম্পর্কে এদিন কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- মহিলাদের উপর পুরুষ কনস্টেবলদের ‘অত্যাচার’ ! জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ দাবি বিজেপির


 

 

 

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...