Saturday, May 16, 2026

বেলাগাম অগ্নিমিত্রা, লোক খেপিয়ে পাথরবৃষ্টির ইচ্ছে প্রকাশ! পাল্টা তোপ কুণালের

Date:

Share post:

তৃণমূলের উপর আক্রমণ করতে গিয়ে বেলাগাম বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল। মধ্যযুগীয় বর্বরতার নিদান বিজেপি বিধায়কের। নবান্ন (Nabanna) অভিযানে আহত বিজেপি কর্মীকে হাওড়া হাসপাতালে দেখতে গিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বললেন, “আমার ইচ্ছে হয় যারা গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচারে যুক্ত তাদের বাজারে দাঁড় করিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে পাথরবৃষ্টি করাতে।“

আরও পড়ুন: বিধানসভায় তুমুল হইহট্টগোল বিজেপির, বাইরে শাসক-বিরোধী পোস্টার যুদ্ধ

বিজেপির তাণ্ডবে জখম কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। বুধবার তাঁকে এসএসকেএম দেখতে গিয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “আমি দেবজিৎবাবুকে বলে এলাম, আপনার সংবেদনশীলতাকে স্যালুট জানাই। আপনার জায়গায় আমি থাকলে মাথায় গুলি করতাম।” এই মন্তব্যের প্রেক্ষিতে অগ্নিমিত্রা প্রশ্ন, ”অভিষেক সরকারের কে? তিনি কি সুপার সিএম? সুপার পুলিশ মন্ত্রী হতে চাইছেন?”।

এর প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, যাঁরা পুলিশের গাড়ি জ্বালিয়েছে, পুলিশকে আক্রমণ করেছে তাদের নিন্দা করেছেন। অভিষেক পুলিশের সহ্যশক্তিকে কুর্নিশ করেছেন। সারা বাংলা যে ভাষা বুঝতে পারছে, বিজেপি সেটা বুঝছে না। সেটা নিয়ে অযথা জলঘোলা করছে বিজেপি। কারণ, বিজেপির নবান্ন অভিযানের ছবি সামনে আসতেই অগ্নিমিত্রারা বুঝতে পেরেছেন বিজেপি সেদিন সরকারি সম্পত্তি নষ্ট করেছিল। সেই কারণেই এখন এই পাথরছোড়ার রাজনীতি করতে চাইছেন।
অগ্নিমিত্রার মন্তব্যের নিন্দা করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, অগ্নিমিত্রার মন্তব্যের থেকেই স্পষ্ট দেশে আইনের শাসন নেই। সেই কারণেই মধ্যযুগীয় বর্বরতার নিদান দিয়েছেন বিজেপি বিধায়ক।

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...