Thursday, May 14, 2026

বলের আঘাতে মাঠেই লুটিয়ে পড়লেন ভেঙ্কটেশ আইয়র, মাঠের ভিতর এল অ্যাম্বুলেন্সও

Date:

Share post:

বলের আঘাতে মাঠেই লুটিয়ে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়র (Venkatesh Iyer)। বল লাগার সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পরেন তিনি। মাঠের ভিতর অ্যাম্বুলেন্সও চলে আসে। তবে শেষপর্যন্ত অ্যাম্বুলেন্সে ওঠেননি ভেঙ্কটেশ। হেঁটেই মাঠ থেকে বেরিয়ে যান তিনি। পরে অবশ্যই মাঠেও ফিরে আসেন, এবং এসে ব্যাটও করেন। ফিল্ডিং অবশ্য করছেন না।

শুক্রবার দলীপ ট্রফির সেমিফাইনালের দ্বিতীয় দিনে ওয়েস্ট জোনের বিরুদ্ধে প্রবল চাপের মুখে ব্যাট করতে নামেন ভেঙ্কটেশ। দিগবিদিকশূন্য হয়ে ভেঙ্কটেশের দিকে বল ছুড়ে দেন বোলার চিন্তন গাজা। যা গিয়ে লাগে ভেঙ্কটেশের ঘাড়ে। প্রবল যন্ত্রণায় মাটিতে শুয়ে পড়েন ভেঙ্কটেশ। এমন পরিস্থিতি তৈরি হয় যে মাঠে দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসে। তবে অ্যাম্বুলেন্সে ওঠেননি ভেঙ্কটেশ। হেঁটেই মাঠ থেকে বেরিয়ে যান।

এরপর তিনি মাঠে নামবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়। তবে শেষপর্যন্ত ৯৪ রানে সেন্ট্রাল জোনের সাত উইকেট পড়ে যাওয়ার পর ফের মাঠে নামে কেকেআর তারকা। মাঠে নামার পর কভার দিয়ে দুর্ধর্ষ একটা চার মারেন। পরের বলটা ব্যাটের কাণায় লেগে বাউন্ডারি পেরিয়ে যায়। তবে ভেঙ্কটেশ ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হয়নি। নয় বলে ১৪ রান করে আউট হয়ে যান তিনি।

আরও পড়ুন:জাতীয় যোগাতে সোনার পদক জয় সরণ‍্যা মণ্ডলের

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...