Saturday, May 9, 2026

Dengue: পুজোর মুখেই বাড়ছে সংক্রমণ! বুধবার জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক

Date:

Share post:

পুজোর আগে লাগামছাড়া ডেঙ্গি (Dengue), চিন্তা বাড়ছে রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal health department)। কলকাতা (Kolkata)এবং শহরতলীর বেশ কিছু জায়গায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বুধবারই হেলফ সেক্রেটারি (Health Secretary) ও ডিএইচএস (DHS) জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।

ঘনঘন চরিত্র বদলাচ্ছি ডেঙ্গি। ইতিমধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এবার জেলার স্বাস্থ্য আধিকারিকদের বৈঠকের প্রশাসনের আরো কী কী সর্তকতা অবলম্বন করা উচিত তাই দিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা যাচ্ছে। স্বাস্থ্য দফতরেরই রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, সল্টলেক, দক্ষিণ দমদম, টিটাগড়, দেগঙ্গা, বারাসত-১, স্বরূপনগর-সহ বিভিন্ন শহরাঞ্চলে-গ্রামীণ এলাকায় বাড়ছে ডেঙ্গি। পাশাপাশি দক্ষিণ কলকাতায় ক্রমাগত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ায়, এলাকা চিহ্নিত করার পর বিশেষ নজর দেওয়ার চিন্তাভাবনা করছে প্রশাসন। অ্যান্টি লার্ভা স্প্রে থেকে শুরু করে, ইনডোর ফগিং,স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া এমনকি ঘনবসতিপূর্ন অঞ্চলে রেসিডুয়াল স্প্রে’ করার ক্ষেত্রে জোর দেওয়ায় চিন্তা ভাবনা করছে পুরনিগম।

Related articles

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...

কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

বিজেপিকে রুখতে এবার বাংলায় বাম-অতিবাম-সহ বিজেপি (BJP) বিরোধী সবদল নিয়ে জোটের বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

রাজ্যপাল ইচ্ছা করে বাধা দিচ্ছেন বিজয়কে: সরব সিপিআইএম, মামলা সুপ্রিম কোর্টে

ম্যাজিক ফিগার না ছুঁলেও বিধানসভায় দাঁড়িয়ে সরকার গঠনের সময়ে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন কি না তা দেখার...

পালাবদলের পরেই ‘গণশক্তি’-র পাতাজোড়া রাজ্যের বিজেপি সরকারের বিজ্ঞাপন!

রাজ্যে পালাবদল ঘটতেই সিপিআইএমের (CPIM) দৈনিক মুখপত্র ‘গণশক্তি’-র (Ganashakti) পাতাজোড়া রাজ্য সরকারের বিজ্ঞাপন। বাংলায় বিজেপি সরকার আসতেই শিকে...