Saturday, May 2, 2026

“আমিষ খাবার ভুল পথে নিয়ে যায় মানুষকে!” মোহন ভাগবতের মন্তব্য নিয়ে শুরু জোরচর্চা

Date:

Share post:

বিভিন্ন ধরণের বিতর্কিত মন্তব্য করে মাঝেমধ্যেই শিরোনামে আসেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এবার তাঁর নজর দেশবাসীর “খাবার”-এ। কোন “খাবার” খাওয়া ভালো, কোনটা খেলে আপনার খারাপ হতে পারে, আবার কোন খাবার আমাদের ‘ভুল পথে” পরিচালিত করবে আর যাবে কোনটা ”সঠিক পথে”, এবার বাতলে দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

আরএসএস সুপ্রিমোর কথায়, “আপনি যদি ভুল খাবার খান, তাহলে সেটা আপনাকে ভুল পথে চালিত করবে।” কিন্তু “ভুল খাবার” বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন? মোহন ভাগবতের কথায়, “আমিষ খাবার হচ্ছে ভুল খাবার”! কিন্তু কেন? তাঁর যুক্তি ”আমিষ খাবারে হিংসা জড়িয়ে!” নাগপুরে ভারত বিকাশ মঞ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন মোহন ভাগবত।

আমিষ-নিরামিষ খাবারের তুলনা টানতে গিয়ে আরএসএস প্রধান আরও বলেন, ”কারোরই তামাসিক খাবার খাওয়া উচিত নয়। কারোরই এধরনের খাবার খাওয়া উচিত নয়, যাতে হিংসা জড়িয়ে। কারণ, যদি তুমি ভুল খাবার খাও, তবে সেটা তোমায় ভুল পথে নিয়ে যাবে।”

এখানেই শেষ নয়। মোহন ভাগবত পাশ্চাত্য ও ভারতের আমিষাশীদের মধ্যেও তুলনা টেনে বলেন, ”বিশ্বে অন্যান্য জায়গার মতো ভারতেও এমন অনেক মানুষ আছেন, যাঁরা মাংস খান। তবে আমাদের দেশে যাঁরা আমিষাশী, তাঁরা কিছু নিয়ম মেনে চলেন। যেমন এখানে যাঁরা আমিষাশী, তাঁরা গোটা শ্রাবণ মাসে আমিষ খান না। পাশাপাশি, সপ্তাহের মধ্যে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবারও তাঁরা আমিষ খাওয়া থেকে বিরত থাকেন। এই নিয়মগুলো তাঁরা নিজেরাই বানিয়ে নিয়েছেন।” তাহলে কি এবার দেশের মানুষের খাবারের উপরও নজর পড়ল আরএসএসের? শুরু হয়েছে জোরদার চর্চা।

Related articles

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...