Wednesday, June 3, 2026

দশমীতে শিয়ালদহে বেপরোয়া বাসের গতির বলি ৩

Date:

Share post:

দশমীর রাতে পথ দুর্ঘটনায় মৃত এক তরুণী। ঘটনাটি ঘটেছে শিয়ালদহে। বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই তরুণীর। সেই ঘটনায় আহত হন আরও চারজন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। যার মধ্যে আজ, বৃহস্পতিবার ভোরে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে।

আরও পড়ুন:শিয়ালদহে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

পুলিশ সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ শিয়ালদহের মুচিপাড়া এলাকায় বেপরোয়া গতির একটি বাস সজোরে এসে পথচারীদের ধাক্কা দেয়। তখনই ঘটনাস্থলে মারা যান এক তরুণী। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের আরও ৫ জন সদস্য। সকলেই ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। তরুণীর পরিবারের সকলেই আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘাতক বাসটি এনআরএস থেকে রাজাবাজারের দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে যাওয়ার ফলেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...