Saturday, March 14, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ সমতায় টিম ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারাল ধাওয়ানরা

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া। রবিবার দ্বিতীয় একদিনের ম‍্যাচে প্রোটিয়াদের ৭ উইকেটে হারাল শিখর ধাওয়ানের দল। সিরিজ ১-১। ভারতের হয়ে শতরান শ্রেয়স আইয়রের। ব‍্যাট হাতে সফল ইশান কিষাণও।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান করে প্রোটিয়ারা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন মার্কাম। রেজা হেন্ড্রিকস করেন ৭৪ রান। ভারতের হয়ে তিন উইকেট নেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব এবং শার্দুল ঠাকুর।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় ভারতীয় দল। ভারতের হয়ে শতরান করেন শ্রেয়স আইয়র। ১১৩ রানে অপরাজিত থাকেন তিনি। ৯৩ রান করেন ইশান কিষাণ। শিখর ধাওয়ান করেন ১৩ রান।

আরও পড়ুন:এবার শোয়েব মালিকের পাল্টা দিলেন রামিজ রাজা, বললেন, আমরা কোনও মেসিকে বসিয়ে রাখেনি

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...