Thursday, May 21, 2026

পাকিস্তান-নেপালেরও পরে, বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান ১০৭!

Date:

Share post:

ভয়ঙ্কর বললেও কম বলা হয়! ২০২২ সালের বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে আরও ৬ ধাপ নেমে গেল ভারত। বিশ্বের ১২১টি দেশ নিয়ে করা এই সমীক্ষায় গত কয়েক বছর ক্রমাগত নিম্নমুখী ভারতের গ্রাফ। এবার ভারতের স্থান ১০৭। গত বছর এই সূচকে ১০১তম স্থানে ছিল ভারত।

শুধু তাই নয়, রিপোর্ট বলছে প্রতিবেশি দেশ পাকিস্তান ও নেপালেরও পিছনে ঠাঁই হয়েছে ভারতের। অন্যদিকে, আরও ১৭টি দেশের সঙ্গে এই তালিকায় শীর্ষ স্থান দখল করেছে চিন, তুর্কি ও কুয়েত।

আইরিশ সংস্থা কনসার্ন ওয়ার্লডওয়াইল্ড ও জার্মান সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে সারা বিশ্বের ক্ষুধা ও অপুষ্টি নিয়ে সমীক্ষা করে এই তালিকা তৈরি করে। এবারের বিশ্ব ক্ষুধা সূচকে ভারততের ক্ষুধার অবস্থাকে গুরুতর বলে ব্যাখ্যা করা হয়েছে।

এই তালিকা প্রকাশিত হওয়ার পর কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছেন বিরোধীরা। কেন্দ্রকে কটাক্ষ করে কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আর কবে শিশুদের মধ্যে ক্ষুধা, অপুষ্টি ও অসহায়তার মত প্রকৃত ইস্যুগুলির দিকে নজর দেবেন? ভারতের ২৪.৪ কোটি মানুষ অপুষ্টিতে ভুগছে।”

আরও পড়ুন:ইউক্রেনকে আরও অস্ত্র সাহায্য আমেরিকার! জেলেনেস্কির দেশে বড় হামলার সিদ্ধান্ত বদল পুতিনের

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...