Sunday, May 17, 2026

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ নিয়ে কী বললেন রোহিত শর্মা?

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম‍্যাচ। ২৩ অক্টোবরের সেই ম‍্যাচে ভারতের মুখোমুখি পাকিস্তান। ইতিমধ্যেই এই ম‍্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরছে। এমনকি কী হবে এই ম‍্যাচে ভারতের প্রথম একাদশ? তা নিয়ে চলছে সমর্থকদের মধ‍্যে নানা জল্পনা। তবে ভারতের প্রথম একদশ নাকি তৈরি। শনিবার সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

আগামিকাল থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। রবিবার, ১৬ই অক্টোবর থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু হচ্ছে। সুপার ৪ রাউন্ড শুরু হবে ২২ তারিখ থেকে। তার আগে ব্রিসবেনে শনিবার ১৬টি দলের অধিনায়কদের নিয়ে হয়ে গেল সাংবাদিক বৈঠক। সেই সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন, “আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পছন্দ করি না। তাই ছেলেদের আগে থেকেই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দিই, যাতে ওরা প্রস্তুত হয়ে নামতে পারে। পাকিস্তান ম্যাচের প্রথম একাদশ ভেবে ফেলেছি। যারা খেলবে তাদের জানিয়েও দেওয়া হয়েছে। শেষ মুহূর্তের জন্য কিছু ফেলে রাখতে চাইছি না।”

এর পাশাপাশি রোহিত আরও বলেন,” ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব কতটা, সেটা আমরা ভালই জানি। তবে সব সময় এই নিয়ে কথা বলি না। এশিয়া কাপের সময়েও অন্য কথা বলে নিজেদের ব্যস্ত রেখেছিলাম। আধুনিক ক্রিকেটে সব দলই ভয়ডরহীন হয়ে গিয়েছে। আমাদের সেই মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে হবে। আগে টি-২০ ম‍্যাচে ১৪০ রান তুললেই জেতা যেত। কিন্তু এখন ১৪-১৫ ওভারেই সেই রান উঠে যায়। এখন খেলা অন‍্যরকম।”

আরও পড়ুন:এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন ভারত

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...