Wednesday, May 13, 2026

CPM আমলে চুটিয়ে চিটফান্ডের কারবার করতেন মানিক-ঘনিষ্ঠ তাপস

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডলের টিচার্স ট্রেনিং সেন্টার ও বাড়িতেও হানা দিয়েছে ইডি। তাপসের সংস্থা মিনার্ভা টিচার্স ট্রেনিং সেন্টারের মাধ্যমে টাকা লেনদেনের তথ্যও তদন্তে সামনে এসেছে বলে তদন্তকারীদের দাবি। ইডি সূত্রে খবর, আগামী ২০ অক্টোবর তাঁকে তলব করেছেন ইডি আধিকারিকরা।

আরও পড়ুন: ইডির নজরে মানিক-ঘনিষ্ঠ তাপস, সিজিও কমপ্লেক্সে তলব

তবে তাপস মণ্ডলকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, তাঁর আদি বাড়ির পশ্চিম মেদনীপুরের পাঁশকুড়ায়। সিপিএম জমানায় ওই এলাকায় এক সময় চিটফান্ডের রমরমা কারবারও ছিল মানিক ঘনিষ্ঠ তাপসের। বাম আমলের শুরু থেকেই “মিনার্ভা ফিনান্স” নামে চিটফান্ড খুলে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ। তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল সিপিএমের জেলা ও রাজ্যের তাবড় নেতাদের। তাপসের মাথায় হাতছিল তাঁদের। তাপসের থেকেই সিপিএমের ওই নেতারা কমিশনও নিতেন বলে অভিযোগ। প্রতারণার অভিযোগে একবার গ্রেফতারও হয়েছিলেন তাপস।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়ার মাইশোরার হরেকৃষ্ণপুর গ্রামের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে তাপস মণ্ডল। বাম আমলে প্রথমে সিপিআই-এর সক্রিয় সদস্য ছিলেন তিনি। পরে যোগ দেন মার্ক্সসিস্ট ফরওয়ার্ড ব্লকে। আশির দশকে সেই দলের জেলা সভাপতিও হন। অভিযোগ, ওই সময়ই পাঁশকুড়া স্টেশন বাজারে মিনার্ভা নামে চিটফান্ডের অফিস খোলেন তাপস। অভিযোগ, ব্যাঙ্কের থেকে বেশি টাকা ফেরতের টোপে শুরু হয় টাকা তোলা।

আরও জানা যাচ্ছে, বাম আমলের দমকল মন্ত্রী রাম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল তাপসের। সেই সময় প্রভাব খাটিয়ে পাঁশকুড়ার বেশ কয়েক জনকে মোটা টাকার বিনিময়ে দমকলে চাকরি পাইয়ে দেন তাপস। চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে এক বার গ্রেফতারও হয়েছিলেন তিনি।

অন্যদিকে, বেআইনিভাবে নিয়োগের অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি প্রাথমিক শিক্ষকের চাকরি খুইয়েছেন তাপসের ভ্রাতৃবধূ পারমিতা মণ্ডল। এই পারমিতার নামেই পাতন্দা গ্রামে টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে। পারমিতার স্বামী, তাপসের ভাই বিভাস মণ্ডল সেটি দেখাশোনা করেন। ওই কলেজের পাশে তাপস টিচার্স ট্রেনিং কলেজ করেন ২০১৮ সালে। এ দিকে, পারমিতার নামের কলেজটি থেকে জাল শংসাপত্র পাওয়া যেত বলে অভিযোগ তুলেছেন সেখানকার ম্যানেজার।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...