Saturday, March 28, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ব্যালন ডি’অর জিতলেন করিম বেঞ্জেমা। ইয়াসিন ট্রফি জিতলেন রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়াস। বছরের সেরা ক্লাব হল ম্যাঞ্চেস্টার সিটি।

২) ব্রাজিলের কাছে পাঁচ গোল খেয়ে অনুর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত। সোমবার ভুবনেশ্বরে গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে কোনও রকম প্রতিরোধ গড়তে ব্যর্থ ভারতীয় দলের মেয়েরা।

৩) এবার সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে মুখ খুললেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বিসিসিআই সভাপতি পদ থেকে কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন‍্যায় ভাবে সরিয়ে দেওয়া হল? উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে প্রশ্ন তুললেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

৪) আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, দয়া করে সৌরভকে আইসিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বললেন মুখ‍্যমন্ত্রী।

৫) টি-২০ বিশ্বকাপের আগে শুরুটা ভালই হল টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে ৬ রানে জিতল রোহিত শর্মার দল। সৌজন্যে মহম্মদ শামির দুরন্ত বোলিং। শেষ ওভারে বল হাতে কামাল দেখালেন তিনি। এক ওভার বল করে ৪ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।

আরও পড়ুন:কেরালার বিরুদ্ধে ম‍্যাচ জিতে ডার্বির দামামা বাজিয়ে দিলেন বাগান কোচ

 

 

Related articles

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভিড়ের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...