Thursday, May 14, 2026

পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের, বিরাট-রোহিতদের শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

রবিবার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। ম‍্যাচের শেষ বল পযর্ন্ত চলে রুদ্ধশ্বাস লড়াই। বিরাট কোহলি হার না মানা ইনিংসের সৌজন্যে রবিবার পাকিস্তানকে ৪ উইকেটে হারায় রোহিত শর্মার দল। আর পাকিস্তানের বিরুদ্ধে এই অসাধারণ জয়ের জন্য ভারতকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লিখেন, “পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে আন্তরিক অভিনন্দন। আমাদের ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার মতো ছিল। আগামী দিনেও দলের জয়ের ধারা অব্যাহত থাকুক।”

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৫৯ রান করে পাকিস্তান। জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় ভারতীয় দল। সৌজন্যে বিরাট কিং কোহলির অপরাজিত ৮২ রানের ইনিংস।

আরও পড়ুন:বিরাট প্রশংসায় রোহিত, কাঁধে তুলে নিলেন কোহলিকে, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...