Thursday, May 14, 2026

দেবভূমিতে দীপাবলির উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

Share post:

দেশজুড়ে আলোর রোশনাই (Festival of light)। অশুভকে বিনাশ করে শুভ শক্তির আরাধনায় ব্রতী প্রত্যেকে। দীপাবলির উৎসবে (Diwali festival) অংশ নিতে রবিবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) অযোধ্যায় পৌঁছে গেলেন নমো (Narendra Modi)। সেখানে পৌঁছে প্রথমেই রাম মন্দিরে যান প্রধানমন্ত্রী (PM), আরতি করতেও দেখা যায় তাঁকে। এদিন মূলত নরেন্দ্র মোদি মন্দির শহর অযোধ্যায় (Ayodhya) রামের প্রতীকী রাজ্যাভিষেক করেন।

দীপাবলি ও মোদির অযোধ্যা সফর ঘিরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। প্রায় ৪ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই সফরে অযোধ্যা রামমন্দির তৈরির কাজ নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করবেন বলে কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। রবিবার দীপাবলির প্রাক্কালে সরযূ নদীর তীরে বর্ণাঢ্য আরতির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। অযোধ্যার বিভাগীয় কমিশনার নবদীপ রিনওয়া বলেছেন, সরযূর তীরে রাম কি পকৌড়িতে এবার ২২ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবকের প্রায় ১৫ পক্ষ প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করা হয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়েও বাতির জায়গা রাখা হয়েছে। তিনি আরও জানিয়েছেন স্বেচ্ছাসেবকদের এক বর্গফুট এলাকায় ২৫৬টি বাতি জ্বালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য মিউজিক্যাল লেজার শো (Musical Laser Show) ও সরজু নজীর তীরে রাম কি পকৌড়িতে একটি থ্রিডি হলোগ্রাফিক প্রজেকশন ম্যাপ শো-এর (Holographic Projection Map Show) আয়োজন করা হয় যেখানে মূলত রামায়ণের গল্পকে তুলে ধরা হয়েছে। এবারের অনুষ্ঠানে পাঁচটি অ্যানিমেটেড ট্যাবলক্স ও ১১টি ট্যাবলক্সে বিভিন্ন রাজ্যের নৃত্যের ফর্ম দেখানোর ব্যবস্থা করা হয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

অযোধ্যায় ঐতিহাসিক দীপোৎসবে অংশ নিয়ে নমো বলেন, “ভগবান রামচন্দ্রের পবিত্র জন্মস্থান থেকে আমি দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালাম।” প্রধানমন্ত্রী এদিন তাঁর বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে রামের আদর্শ মেনে অনুপ্রাণিত হওয়ার কথা বলেন। রামচন্দ্রের সংকল্প শক্তি দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও এদিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...