Monday, May 4, 2026

দলের পাশে দেবব্রত সরকার, ডার্বি হারের পর কী বললেন লাল-হলুদ শীর্ষ কর্তা?

Date:

Share post:

শনিবার ২০২২-২৩ আইএসএল-এর প্রথম ডার্বি ম‍্যাচে এটিকে মোহনবাগানের কাছে ২-০ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। এই হারের ফলে পরপর ডার্বিতে সাতবার হারল লাল-হলুদ ক্লাব। যদিও এই হারে হতাশ নন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। বরং দলের প্রশংসা করে, কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইন এবং ফুটবলারদের পাশে দাড়ালেন তিনি।

ম্যাচ শেষে সাংবাদিকদের দেবব্রত সরকার বলেন, “দল ভালো খেলেছে। একটা ছোট ভুল থেকে দল গোল খেয়ে যায়। প্রথমার্ধেই আমাদের দুই গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল, মাঠে সবাই সেটা দেখেছে। একটা ভুল থেকে দল ম্যাচ থেকে বেড়িয়ে গেছে। তবে আমরা প্রত্যেকদিন উন্নতি করছি। নতুন দল। আগামিদিনে আরও উন্নতি করবো। আজকেও গত ম্যাচের দিয়ে আরও ভালো খেলেছি।”

পর পর ৭টি ডার্বি হার। এই নিয়ে লাল-হলুদ শীর্ষ কর্তা বলেন,”সাতটা ডার্বি হোক কিংবা ৭ বছর জয়, কি যায় আসে? ম্যাচ তো! প্রথমার্ধেই যদি আমরা দুই গোলে এগিয়ে যেতাম তাহলে আমরা জিততাম। ছোট ভুল থেকেই গোল হয়। আমরা ছোট ভুল থেকেই গোল খেয়েছি। আগামিদিনে এই ভুল গুলো নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে। কোচ দেখেছেন সব কিছু৷ তিনি দলের মেরামত করে নেবেন।”

আরও পড়ুন:রাহুলেই আস্থা রাখল টিম ইন্ডিয়া, বাদ পড়লেন অক্ষর, দলে হুডা

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে