Tuesday, February 24, 2026

রেলের ঐতিহ্য ধ্বংস! আয় বাড়াতে ভাড়া রেলের মিউজিয়াম, চলল রান্না, পুড়ল ঘাস

Date:

Share post:

রেলের ঐতিহ্য ধ্বংস! আয় বাড়াতে ভাড়া রেলের মিউজিয়াম! রেলের ইতিহাসকে তুলে ধরতে যে রেল মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঐতিহ্যবাহী রেলের মিউজিয়াম ধ্বংসের পথে।

রেলের এই মিউজিয়াম রেলের দায়িত্বে থাকলেও কিছুদিন আগে টেন্ডার ডেকে বেসরকারি হাতে তুলে দেওয়া হয় এই মিউজিয়াম। শুরু হয় টিকিট সিস্টেম। সম্প্রতি এই মিউজিয়ামের লন ভাড়া নেন মুজাফ্ফর আলি নামে এক রেল আধিকারিক। পারিবারিরক অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া হয় ওই মিউজিয়ামের লন। ঐতিহ্যশালী ভবনের লনে চলে দেদার রান্না। একপ্রকার আইন ভেঙেই চলে দেদার রান্না। ঘাসের ওপর কাঠ জ্বালিয়ে চলল বিরিয়ানি রান্না। সেই রান্নার পরে পুড়ে যায় মিউজিয়ামের সবুজ ঘাস। এইভাবে ধ্বংস হয়ে গেল রেলের ঐতিহ্য। পাশাপাশি আবর্জনার স্তুপ পুরো লন জুড়ে। পাওয়া গিয়েছে মদের বোতলও! এই রেল মিউজিয়ামের বেহাল অবস্থা দেখে নিন্দার ঝড় উঠেছে। রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মিউজিয়ামের দর্শকরা। অপরদিকে নিরাপত্তারক্ষীদের বক্তব্য, একপ্রকার নিয়ম ভেঙেই এই কার্যকলাপ হয়েছে।

আরও পড়ুন- বিজেপি বঙ্গভঙ্গের ষড়যন্ত্রে গলা মেলাচ্ছে গদ্দার শুভেন্দু: সুতাহাটায় তীব্র আক্রমণ কুণালের

spot_img

Related articles

ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা

জোটের মুখ রক্ষায় একজন বিধায়কই আছেন বিধানসভায়। কংগ্রেস আগেই হাত ছেড়েছে। সেই কারণে আইএসএফ-কে আর হাত ছাড়া করতে...

ভারতের হারের মধ্যেই চিন্তা বাড়াল হরমনপ্রীতের চোট

টি২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজের শুরুতে হার ভারতের মহিলা(India Women) দলের। অস্ট্রেলিয়ার(Australia W vs India W) বিরুদ্ধে...

অপ্রত্যাশিত তুষারপাত, বরফে ঢাকল সান্দাকফু

দার্জিলিং (Darjeeling) জেলার সান্দাকফু (Sandakfu) এলাকায় সোমবার গভীর রাত থেকে তুষারপাত (snowfall) শুরু হওয়ায় হঠাৎ করেই বদলে গিয়েছে...

ভারতের সেমির স্বপ্নে কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, জানুন সূর্যদের জটিল সমীকরণ

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত(India)। টিম ইন্ডিয়ার...