Wednesday, April 29, 2026

WBHSE: উচ্চ মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষার দিন ঘোষণা করল সংসদ

Date:

Share post:

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই উচ্চমাধ্যমিকের (Higher Secondary) প্র্যাকটিক্যাল পরীক্ষা (Practical Examinations) নেওয়া হবে বলে জানিয়ে দিল শিক্ষা সংসদ (WBHSE)। আগামী ৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।

করোনা কাটিয়ে স্বাভাবিক হয়েছে স্কুল শিক্ষা ব্যবস্থা। আর হোম সেন্টারে পরীক্ষা নয়, ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের (Higher Secondary) পরীক্ষা হবে অন্য স্কুলে গিয়েই। লিখিত পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ১৪ মার্চ থেকে, শেষ হবে ২৭ তারিখে। আগামী ২৩ নভেম্বরের শিবির থেকে স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে এই পরীক্ষার প্রশ্নপত্র (Question Paper)। ২০২৩ সালের উচ্চমাধ্যমিক প্রতিটি স্কুলকেই সংশ্লিষ্ট আঞ্চলিক দফতরে প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কস ফয়েলের হার্ড কপি জমা দিতে হবে। বিজ্ঞান, কলা ও বাণিজ্য এই তিন শাখায় পরীক্ষা নেওয়া হবে। তবে যে পরীক্ষার্থীরা আগে উচ্চমাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করে গিয়েছেন, তাঁদের ফের এই পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই বলেও নির্দেশিকায় জানানো হয়েছে সংসদের তরফে। বিজ্ঞান শাখার (Science department) পরীক্ষার্থীদের প্রাকটিক্যাল পরীক্ষার নম্বর সংসদে জমা দিতে হয় স্কুলকে। তবে এ বছর এই নিয়মের কিছু বদল করা হয়েছে। সংসদে উত্তরপত্র পাঠানোর প্রয়োজন নেই, তবে স্কুলে যাতে সংরক্ষণ করা হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...