Thursday, May 7, 2026

ভারতেও চালু টুইটারের ‘ব্লু টিক’পরিষেবা,সাবস্ক্রাইব করতে খসবে কত টাকা?

Date:

Share post:

ভারতে চালু হল টুইটার ব্লু-র পরিষেবা। এবার থেকে টুইটার ব্লু টিক বা ভেরিফিকেশন ট্যাগ পাওয়ার জন্য নিজের পকেট থেকেই টাকা খরচ করতে হবে। রিপোর্ট অনুযায়ী, আমেরিকার থেকেও ভারতে বেশি খরচসাপেক্ষ হবে টুইটার ব্লু। প্রতি মাসে ৭১৯ টাকা দিতে হবে টুইটার ব্যবহারকারীদের, যা ৮ ডলারের সামান্য বেশি।

আরও পড়ুন: ব্লু টিক আর ফ্রি নয়!টুইটারে ধার্য হবে টাকা,ঘোষণা মাস্কের

গত বুধবার থেকেই আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে চালু হয়েছে টুইটার ব্লু। আইওএস ব্যবহারকারীদের ফোনে নোটিফিকেশন এসেছে যে টুইটারের ব্লু টিক পাওয়ার জন্য এবার থেকে মাসে ৭.৯৯ ডলার দিতে হবে সংস্থাকে। এবার ভারতীয় টুইটার ব্যবহারকারীদের কাছেও আসতে শুরু করল সেই নোটিফিকেশন। তবে টাকার অঙ্কটা একটু বেশি। টুইটার ব্লু-র জন্য খরচ করতে হবে ৭১৯ টাকা। আগামী কয়েক দিনের মধ্যেই গোটা ভারতজুড়েই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।আপাতত, আইফোন ব্যবহারকারীরাই  টুইটার ব্লু-র পরিষেবা পাবেন।
টুইটার অধিগ্রহণ করতেই এলন মাস্ক টুইটারে একাধিক পরিবর্তনের কথা ঘোষণা করেন। তার মধ্যে ব্লু টিকের বিষয়টিএনও ঘোষণা করেন। সেইমতো এক মাসের মধ্যেই ভারতে চালু হতে চলেছে টুইটার ব্লু-র পরিষেবা। এবার থেকে টুইটারে অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ব্লু টিক পাওয়ার জন্য কোনও ভেরিফিকেশন বা যাচাইয়ের দরকার পড়বে না। প্রতি মাসে টাকা দিলেই মিলবে ব্লু টিক। অ্যাকাউন্টের রিচ বাড়াতে সাহায্য করবে এই ব্লু টিক।

বৃহস্পতিবার থেকেই আইফোন ব্যবহারকারীরা এই ব্লু টিক সাবস্ক্রাইব করার নোটিফিকেশন পেয়েছেন। যদিও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তা এখনও পাননি বলে জানা গেছে।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...