Thursday, May 7, 2026

আজ ফের অনুব্রতকে আদালতে পেশ

Date:

Share post:

শুক্রবার ফের আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। এর আগে প্রভাবশালী তত্ত্ব দেখিয়ে আদালতে অনুব্রতর জামিনের আর্জি খারিজ করেন বিচারক। শুক্রবার ফের আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হবে তাঁকে। এবার ফের তাঁর জামিনের আবেদনে জোরাল সওয়াল করবেন অনুব্রতর আইনজীবী।

আরও পড়ুন: অনুব্রতর জামাইবাবুকে দিল্লিতে তলব ইডির

গত শুনানিতে আদালতে সওয়াল জবাব চলাকালীন অনুব্রতর আইনজীবি চার্জশিটে অনুব্রতর রাজনৈতিক পরিচয় উল্লেখ নিয়ে আপত্তি তুলেছিলেন। এমনকি গরু পাচারে তাঁর মক্কেল যুক্ত এমন কোনও প্রমাণ নেই বলেও জানিয়েছিলেন অনুব্রতর আইনজীবী। তিনি প্রশ্নও তুলেছিলেন, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই কী তাঁর মক্কেলকে দিনের পর দিন জেলে রাখা হচ্ছে?

এরপরই বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন, গরু পাচারের সঙ্গে অনুব্রতর যোগ ঠিক কোথায়? তদন্ত শেষ করতে আর কত দিন সময় লাগবে? উত্তরে সিবিআই-এর আইনজীবী জানিয়েছিলেন, তদন্ত শেষ হতে আরও দু’মাস।

দু’পক্ষের সওয়াল জবাব শেষে অনুব্রতর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ফের ১৪ দিনের জেল হেফাজত হয় তাঁর। আজ ফের অনুব্রতকে আদালতে তোলা হবে। তবে আজ আদালতে কেন্দ্রীয় সংস্থা কী নতুন তথ্য দেয়, সেটাই দেখার।

Related articles

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...