Thursday, May 7, 2026

অনুব্রত কন্যার নামে নতুন লটারির হদিস, দাবি সিবিআইয়ের

Date:

Share post:

গরুপাচার মামলায় তৎপর কেন্দ্রীয় সংস্থা। সিবিআইয়ের পাশাপাশি ইডি আধিকারিকরা এই মামলার তদন্ত শুরু করেছে। এরইমধ্যে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে লটারির হদিস পাওয়া গিয়েছে বলে দাবি করল সিবিআই। এর আগেও অনুব্রত-সুকন্যার নামে মোট ৪টি লটারির হদিস পাওয়া গিয়েছে বলে দাবি করেছিল তারা।

আরও পড়ুন:গরুপাচার মামলার তদন্তে এবার CBI-র নজরে সুকন্যার লটারি-প্রাপ্তি!

প্রসঙ্গত, সিবিআই-এর দাবি, চলতি বছরে লটারির পুরস্কারের অর্থমূল্য বাবদ বিপুল অঙ্কের টাকা অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। বার বার লটারি জেতার নেপথ্যে কি শুধুই ভাগ্য নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে সিবিআই।

প্রসঙ্গত, আজই আদালতে ফের তোলা হবে অনুব্রত মণ্ডলকে। মনে করা হচ্ছে, অনুব্রতর লটারি প্রসঙ্গটি আদালতে বিচারকের সামনে আনবেন সিবিআই-এর আইনজীবী।

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...